চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২১ জুলাই পর্যন্ত উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে হবে হালকা থেকে মাঝারি

নিজস্ব প্রতিনিধি: আগামী তিন দিনে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। তার পাশাপাশি দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার দিন। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ,কালিংপং, আলিপুরদুয়ার ,কোচবিহার ও উত্তর দিনাজপুরে। রবিবার ওপরের পাঁচটি জেলা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২১ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের(North Bengal) ওপরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে(South Bengal) বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। হালকা বৃষ্টিপাত যেমন চলছে সেরকমই চলবে আগামী চার থেকে পাঁচ দিন।আগামী ২৪ তারিখে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। যার প্রভাবে দক্ষিণবঙ্গে ২৩ তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূল অবস্থিত জেলাগুলিতে।

কলকাতা(Kolkata) ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ একটি বিশেষ স্পেল আমরা পেয়েছি। সকাল থেকে দুপুর পর্যন্ত ৩২ দশমিক ও ৬. ১ বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েক দিন সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে। তার পাশাপাশি একটা দুটো স্পেল বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা রয়েছে।মনসুন চলাকালী ৯ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত বেশি বৃষ্টিপাত হয়েছে। 564. 4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিক থেকে ৩০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে।উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত স্বাভাবিকই পেয়েছি আমরা। ৫৩৫ দশমিক মিলিমিটার অর্থাৎ ৩৪ শতাংশ বৃষ্টিপাত হয়েছে । যা স্বাভাবিক থেকে কম।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ