চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোমবার থেকে বঙ্গে আবার দুর্যোগ ধেয়ে আসছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি, জেনে নিন…

নিজস্ব প্রতিনিধি: রবিবার দুর্যোগ কেটে ঝলমলে রৌদজ্জ্বল আকাশ দেখা দিলেও ফের দুঃসংবাদ শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে বঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে। এর পাশাপাশি মঙ্গল বার , বুধবার ও বৃহস্পতিবার বঙ্গে ঝড়ো বাতাস বইবে তার সঙ্গে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি হবে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)আবহাওয়াবিদ ডক্টর অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন, দক্ষিণবঙ্গের (South Bengal)মূলত যে জেলাগুলিতে সোমবার ভারী বৃষ্টি হবে সেই জেলাগুলি হল মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ও হুগলি জেলায়।

মঙ্গলবার যে জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।। বুধবার ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। এর পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হচ্ছে। রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং ,কালিম্পং ও কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার উত্তরবঙ্গের যে জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে সেগুলি হল কালিংপং, মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায়। মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি জেলায়। ৩০ জুলাই উত্তরবঙ্গে(North Bengal) ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

তবে ৩১ জুলাই, ১ অগাস্ট ও ২ অগাস্ট ভারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে রয়েছে। ৩১ জুলাই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিংপং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ১ অগাষ্ট জলপাইগুড়ি , আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ২ অগাষ্ট ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে আলিপুরদুয়ার ,দার্জিলিং কালিম্পং জেলাতে। মৎস্যজীবীদের জন্য গভীর সমুদ্রে যাওয়ায় রবিবার নিষেধাজ্ঞা রয়েছে। রবিবার কলকাতা(Kolkata) শহরের দিনের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি। সোমবার থেকে আবার তাপমাত্রা কিছুটা কমবে, বৃষ্টির দরুন।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ