বিধায়ক হুমায়ুন কবির বিস্ফোরক প্রশাসনকে নিয়ে শুভেন্দু অধিকারী ইস্যুতে

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভেন্দু অধিকারী বলেছেন, ক্ষমতায় এলে তৃণমূল মুসলিম বিধায়কদেরকে বিধানসভা থেকে ছুঁড়ে ফেলবেন। বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির(Bharatpur MLA Humayun Kabir) বলেন, শুভেন্দু অধিকারী এত বড় একটা কথা বললেন, অথচ প্রশাসন চুপ। আমরা যখন কিছু বলি তখন প্রশাসন তড়িঘড়ি ব্যবস্থা নেন। আর আজ প্রশাসন চুপ কেন ? দলের থেকে আমার কমিউনিটি আগে ।আমাদের কমিউনিটিতে এরকম কথা বললে আমরা ছেড়ে কথা বলবো না। অপরদিকে তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর(Ex IPS Humayun Kabir) তিনিও রাজ্যের বিরোধী দল নেতাকে কটাক্ষ করেছেন।

তিনি বলেছেন, শুভেন্দু অধিকারীর(Subhendu Adhikari) বিয়ের প্রয়োজন। না হয়েই এই সমস্যা। ভুল ভাল বলছে। মাথা খারাপের লক্ষণ। শুভেন্দু অধিকারী ইস্যুতে বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর । তিনি বলেন,শুভেন্দু অধিকারী এইভাবে মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করছে পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে?আমার কাছে ধর্ম আগে তারপর দল। আমার গলা কেটে দেবে কি চুপ করে বসে থাকবো?এই বক্তব্য শুভেন্দু অধিকারী প্রত্যাহার না করলে তাকে মুর্শিদাবাদে আটকে রাখবো।আজ ২৪ ঘন্টা অতিক্রান্ত এখনো ক্ষমা চাননি। দোলের পরে সোমবার আবার বিধানসভা খুলবে।আমরা দোষ করলে মুখ্যমন্ত্রী আমাদের বকা দেন।আমার বক্তব্যে আমি আজও অবিচল। বিধানসভা নির্বাচনে আগাম ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে ভরতপুরের বিধায়ক দাবি করেন শুভেন্দু অধিকারী কলকাতার ভবানীপুর কেন্দ্রে নির্বাচনে দাঁড়ালে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কাছে গো হারান হারবেন ও যদি মুর্শিদাবাদের ভরতপুরে নির্বাচনে প্রার্থী হন তাহলে সেখানে হিন্দু ভোট প্রচুর আছে তবু তিনি পঞ্চাশ হাজার ভোটে পরাজিত হবেন।

এদিকে, বৃহস্পতিবারও ফের উত্তাল বিধানসভা।ওয়াকআউট বিজেপির ।বিধানসভা গেটের বাইরে বিজেপির বিক্ষোভ ।অধিবেশন শুরুর আগে ফের বিস্ফোরক হুমায়ুন কবিরেরবিরোধী দল নেতাকে ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি, তাই নিয়ে আলোচনা চাওয়ায় আলোচনার অনুমতি দেওয়া হয় না । বিধানসভার অধ্যক্ষ বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব নাকোচ করে দেন।তাই বিজেপির বিধায়করা বিধানসভার অধিবেশন ওয়াক আউট করেন।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6