অফলাইনে হবে প্রাথমিক শিক্ষকদের বদলির বিবেচনা, নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে এবার বড় রায়দান কলকাতা হাইকোর্টের । সোমবার আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকায় শিক্ষক-বদলি আটকে থাকবে না। অফলাইনের মাধ্যমে হবে বদলি। এদিন এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচাপতি রাজাশেখর মান্থার এজলাস।

২৯ সেপ্টেম্বর ২০২২ থেকে উৎসশ্রী পোর্টাল বন্ধ ছিল। আর তাতে বেশ অসুবিধার মুখে পড়তে হচ্ছিল প্রাথমিক শিক্ষকদের। সেইজন্য তামান্না বেগম নামে এক শিক্ষিকা বদলি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে দায়ের করেন মামলা। এদিন ছিল এই মামলার শুনানি। আর তখনই আদালতের তরফে জানান হয়, এখন থেকে অফলাইনে যত আবেদন আসবে, সমস্ত আবেদনই একইভাবে বিবেচনা করতে হবে বোর্ডকে।

মামলাকারী শিক্ষিকা প্রায় তিন বছর উত্তর দিনাজপুরের প্রাথমিক স্কুলে কর্মরত। থ্যালাসেমিয়া আক্রান্ত ওই শিক্ষিকার বছর পাঁচেকের মেয়ে শ্বাসকষ্টজনিত অসুস্থ রয়েছে। সেইজন্য  তিনি বীরভূমে নিজের বাড়ির কাছে বদলি চান। কিন্তু উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার জন্য তিনি বদলির আবেদন করতে পারেনি। সেইজন্য বদলি চেয়ে তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। আর এদিনের সেই মামলার রায়দানে খানিক স্বস্তি পেলেন প্রাথমিক শিক্ষকদের একাংশ। বলা বাহুল্য, কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের অন্য জেলা ও একই জেলার দূরবর্তী স্কুল থেকে বাড়ির কাছাকাছি বদলির জন্য  আবেদন জানানো হয় এই উৎশ্রী পোর্টালের মাধ্যমে। কিন্তু এই পোর্টালের আবেদন প্রক্রিয়া বন্ধ থাকার কারণে বিষয়টি আটকে ছিল দীর্ঘদিন।  

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

কানাডার ইহুদি উপাসনালয়ে গোলাগুলি, নিহত ৩

হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের