পুজোর ভিড় ও আন্দোলন সামলে নায়ক কলকাতা পুলিশ

ভিড় ও আন্দোলন সামলে নায়ক হয়ে ওঠার তকমা কলকাতা পুলিশের মুকুটে। সব চ‌্যালেঞ্জ জয় করে চ‌্যাম্পিয়ন হয়ে গিয়েছে পুলিশই।

Share:

নিজস্ব প্রতিনিধি: জয়ের আস্বাদ এসেছিল পুজোর আগেই। আর জি কর কাণ্ডে আদালতে পেশ করা সিবিআইয়ের চার্জশিটেই ছিল সেই জয়ের আস্বাদ। সঠিক পথে তদন্ত করছিল কলকাতা পুলিশ(Kolkata Police)। চেষ্টা করেনি কোনও প্রমাণ লোপাটের। এমনকি কোনও কিছু চাপা দিতে তদন্তকে ভুল পথেও চালনা করা হয়নি। আর পুজোর পরে এল ভিড় ও আন্দোলন সামলে নায়ক হয়ে ওঠার তকমা। নজরে কলকাতা পুলিশ। আর জি কর কাণ্ডে মিছিল, মিটিং বিক্ষোভে উত্তাল হয়ে রয়েছে শহর। তার উপর পুজোর সময় ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন। পুজোয় শহর অশান্ত করে তুলতে চক্রান্তও হয়েছিল বিস্তর। মণ্ডপে মণ্ডপে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টাও করাও হয়েছিল। কিন্তু সেই সব ঝামেলা চক্রান্ত রুখে দিতে কলকাতা পুলিশও আগাম প্রস্তুতি নিয়ে রেখেছিল। এখন পুজো(Durga Puja) মিটতে দেখা যাচ্ছে, দক্ষতার সঙ্গে সেই সব চ‌্যালেঞ্জ জয় করে চ‌্যাম্পিয়ন হয়ে গিয়েছে পুলিশই।  

এবারে অনেকেই আশঙ্কা করেছিলেন পুজোর সময়ে অশান্ত হয়ে উঠতে পারে শহর কলকাতা। কিন্তু বাস্তবে দেখা গেল সব চক্রান্ত বিফল করে দিয়ে পুজোয় শহর কলকাতা শান্তিপূর্ণই ছিল। আর জি করের ঘটনার(R G Kar Incident) পর থেকেই একটা পক্ষ উৎসব বয়কটের ডাক দিয়েছিল। কিন্তু মানুষ তাদের ডাকে সাড়া না দিয়ে উৎসবে ফিরে আসে। এবার কলকাতায় রেকর্ড সংখ্যক ভিড় হয়েছিল মানুষের। গ্রামবাংলা থেকে শুরু করে বিদেশের মানুষজন ভিড় করেছিলেন কলকাতার দুর্গাপুজোতে। এমন ভিড় যে হবে তার একটা আন্দাজ করা গেলেও বাস্তবে কেমন পরিণতি নেবে তা ঠাওর করা যায়নি। সেখানে কলকাতা ট্র‌্যাফিক পুলিশ পরিকল্পনা করে বিপুল মানুষের ভিড়(Crowd) সামলে দিয়ে কার্যত হিরো বনে গিয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা দুর্গাপুজোর ভিড়কে কেন্দ্র করে ঘটেনি। বরং মানুষ সাহায্য চেয়ে পুলিশের কাছ থেকে পেয়েছেন। এবারে চতুর্থী থেকেই রাস্তায় নেমেছিল পুলিশ। মহাসপ্তমী থেকে মহানবমীর রাত পর্যন্ত শহরে জনপ্লাবন আছড়ে পড়ে। দর্শকদের লম্বা লাইন রাস্তায় চলে আসে।

কলকাতার ট্র্যাফিক পুলিশ দক্ষতার সঙ্গে পুজোর ভিড় ও যানজট সামলায়। জনসমুদ্র সামলাতে বেশ বেগও পেতে হয়েছিল কলকাতা পুলিশকে। কিন্তু যানজট হতে দেয়নি। অন্যদিকে লালবাজার(Lalbazaar) সূত্রে খবর, চতুর্থীতে দশ হাজার পুলিশ রাস্তায় ছিল। সপ্তমী থেকে এই সংখ‌্যা আরও বাড়ানো হয়। পুজোয় সময় পার্কিং নিয়ে একটা বড় সমস‌্যা দেখা যায়। পার্কিং ব্যবস্থা থেকে শুরু করে দিক নির্দেশ সবটাই ঠান্ডা মাথায় সামলেছে পুলিশ। এই এতকিছুর সঙ্গে আবার যোগ হয়েছিল নামী দুর্গাপুজোগুলি। বাগবাজার সর্বজনীন থেকে শুরু করে আহিরীটোলা হয়ে টালা বারোয়ারির পর দক্ষিণে মুদিয়ালি, শিবমন্দির, বাদামতলা আষাঢ় সংঘ, ৬৬ পল্লি, ত্রিধারা সম্মিলনী, দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, সমাজসেবী, বালিগঞ্জ কালচারাল এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয় মারাত্মক ভিড় হয়েছিল। কার্যত সেখানে তিলধারণের জায়গা ছিল না। কলকাতা ট্র‌্যাফিক পুলিশ আগে থেকেই সমস্ত পরিকল্পনা করে রেখেছিল। কোথায় পার্কিং জোন করা হবে, কোথায় ব্যারিকেড করা হবে সেসব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুলিশকর্মীরা অত্যন্ত পরিশ্রম করেছেন দুর্গাপুজোর দিনগুলিতে।

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

অভিনেতা রবি মোহনের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ের খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!