Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরলেন বাবুন, এলেন সুজিত, পুজোর আবহেই বদল Hockey Bengal-এ

Hockey Bengal সংস্থার সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়কে যাকে সবাই বাবুন বলে চেনেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁজি বলছে আজ তৃতীয়া। তবে কলকাতার নানা পুজোমণ্ডপের জনস্রোত বলে দিচ্ছে পুজো শুরু হো গয়্যা। ঠিক এমন আবহেই কিনা বদল ঘটে গেল Hockey Bengal-এ। সংস্থার সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়কে যাকে সবাই বাবুন(Babun Banerjee) বলে চেনেন। সেই জায়গায় চলে এলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু(Sujit Bose)। গত প্রায় ১২ বছর সভাপতি পদে ছিলেন বাবুন। কিন্তু কেন তাঁকে আচমকা এই পদ থেকে সরানো হল, এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। যদিও সঠিক উত্তর কারোরই জানা নেই। ২০১২ সালে বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের সভাপতি হন মুখ্যমন্ত্রীর ছোট ভাই। বর্তমানে সেই সংস্থার নাম বদল হয়ে Hockey Bengal হয়েছে। এবার সভাপতিও বদলে গেলেন। বাবুনকে সরাবার অন্যতম কারণ হিসাবে উঠে আসছে, সংস্থার নিয়ম। সভাপতি পদে ১২ বছর থাকার পর Cooling off Period-এ যেতে হত বাবুনকে। সেই নিয়ম মেনেই এ বারের কমিটিতে রাখা হয়নি প্রাক্তন সভাপতিকে। যদিও বাবুন-ঘনিষ্ঠদের বক্তব্য, এমন কোনও নিয়মের কথার উল্লেখ নেই ভারতের হকি ফেডারেশনে।

আরও পড়ুন, ‘কর্মবিরতি করলেন আবার ৩২ হাজার টাকা স্টাইপেন্ডও নিলেন’, ডাক্তারদের নিশানা কল্যাণের

ঘটনা হচ্ছে, শুধু বাবুনকেই সরানো হয়নি, তাঁর ঘনিষ্ঠজনদেরও ওই কমিটি থেকে কার্যত ছেঁটে ফেলা হয়েছে। আর এই কাজ করার অভিযোগ উঠেছে Hockey Bengal’র সাধারণ সম্পাদক ইস্তেয়াক আলির বিরুদ্ধে। বাবুন ঘনিষ্ঠদের দাবি, ‘দাদার পিছনে ছুরি মারা হয়েছে। যাদের হাত ধরে Hockey Bengal-এ এনে বড় পদে বসিয়েছিলেন বাবুনদা, তাঁরাই দাদার পিঠে ছুরি মেরেছেন। যাদের অন্ধের মতো বিশ্বাস করতেন দাদা, তাঁরাই ছুরি মেরেছে। এরাই পর Cooling off Period-এ যাওয়ার কথা দাদাকে বুঝিয়েছিলেন। সে কথা যাচাই না করেই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি হকি বেঙ্গল থেকে বাবুনদা পদত্যাগ করেন। এটাই ভুল হয়েছে। এখন নতুন কমিটি গঠনের পরে দেখা যাচ্ছে বাবুনদা-সহ জেলার বিভিন্ন প্রান্তে থাকা তাঁর অনুগামীদের বেছে বেছে বাদ দেওয়া হয়েছে।’ বাবুন নিজে অবশ্য বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজী হননি। যে ভাবে তাঁর ঘনিষ্ঠেরা তাঁকে এবং তাঁর অনুগামীদের বাদ দিয়েছেন তাতে ‘মর্মাহত’ তিনি।

আরও পড়ুন, রাজ্যের ICSE, CBSE স্কুলগুলিতে বাংলা পড়ানোর ওপর জোর দেবে নবান্ন

এমনকি জানা যাচ্ছে, দমকলমন্ত্রী সুজিত যে সভাপতি হচ্ছেন, তা ঘুণাক্ষরেও টের পাননি বাবুন। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে স্বয়ং সুজিত তাঁকে ফোন করে জানান যে হকি বেঙ্গলের সভাপতি হচ্ছেন তিনি। আপাতত এই ঘটনার পর যাবতীয় বিতর্ক থেকে দূরে থাকতে চান মুখ্যমন্ত্রীর এই ভাই। দল বা সরকার তাঁর অবস্থানে বিড়ম্বনায় পড়ুক, চান না বাবুন। তাই তিনি এ বিষয়ে কোনও কথা বলবেন না বলেই জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ মহল। বাবুন কিন্তু এই ১২ বছরে বেশ কিছু কাজ করেছেন বলে দাবি তাঁর ঘনিষ্ঠদের। যেমন, ১২ বছরে নিজ উদ্যোগে হকি খেলার জন্য দু’টি অ্যাস্ট্রো টার্ফ মাঠ তৈরি করেছেন তিনি। সল্টলেকে হকি খেলার জন্য একটি অ্যাস্ট্রো টার্ফ স্টেডিয়াম তৈরি শেষের পথে। যা তৈরির কাজ বাবুন সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে শুরু করেছিলেন। দ্বিতীয়টি তৈরি হচ্ছে ডুমুরজলা স্টেডিয়ামের পাশে। সেই স্টেডিয়ামটি তৈরি হচ্ছে হিডকোর জমিতে। যা বাবুন তৈরি করেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও তৎকালীন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেনের সঙ্গে কথা বলে। অনেকেই মনে করছেন, বাবুনের বাদ পড়ার পিছনে কাজ করেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বিবাদের ঘটনা যা লোকসভা নির্বাচনের সময়ে হয়েছিল।

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের