সবুজ বিপ্লবের জনক স্বামীনাথনের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতে সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথনের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে লেখেন,“ সবুজ বিপ্লবের জনক স্বামীনাথনের মত শ্রেষ্ঠ প্রতিভা আমাদের গর্বিত করেছে। ভারতের ঐতিহ্যগত কৃষিপদ্ধতিতে তিনি প্রযুক্তিগত সংস্কারের সূচনা করেছিলেন। তাঁর মৃত্যুতে শোকাহত। তাঁর পরিবার, বন্ধু, অনুরাগীদের সমবেদনা জানাই”।

উল্লেখ্য, এম এস স্বামীনাথনের হাত ধরেই ভারতে কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছিল। কৃষিক্ষেত্রে যুক্ত মানুষদের জীবনযাপনেই পরিবর্তন এনে দিয়েছিলেন তিনি। গত শতাব্দীর ছয় ও সাতের দশকে কৃষিক্ষেত্রে যে বিপুল পরিবর্তন আসে তার মুখ্য ভূমিকায় ছিলেন এম এস স্বামীনাথন। পরিচিতি পেয়েছিলেন ভারতের সবুজ বিপ্লবের জনক হিসেবে। সেই প্রখ্যাত কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথন চিরবিদায় নিলেন। বৃহস্পতিবার সকাল ১১.২০ নাগাদ চেন্নাইতে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। দীর্ঘদিন

সৌম্যা স্বামীনাথন, মধুরা স্বামীনাথন এবং নিত্যা স্বামীনাথন তাঁর তিন মেয়ে। ডাঃ সৌম্যা স্বামীনাথন বাবার মৃত্যুতে জানিয়েছেন,“গত কয়েকদিন ধরে তাঁর শরীর ভাল ছিল না। আজ সকালে খুব শান্তিপূর্ণভাবে তাঁর মৃত্যু হয়েছে। শেষ পর্যন্ত, তিনি কৃষকদের কল্যাণে এবং সমাজের সবথেকে দরিদ্র অংশের উন্নতির চেষ্টা করে গিয়েছেন। যাঁরা আমাদের পাশে আছেন, পরিবারের পক্ষ থেকে তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই”।

কৃষিক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, মিশ্র চাষ, উচ্চফলনশীল বীজ, নতুন নতুন ধানের প্রজাতি আবিষ্কার তাঁরই মস্তিষ্কপ্রসূত। তিনবার তিনি পদ্ম সম্মান পেয়েছেন। দীর্ঘদিন কৃষি গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন এম এস স্বামীনাথন। ১৯৮৭ সালে তাঁকে প্রথম বার বিশ্ব খাদ্য পুরস্কারও দেওয়া হয়। ১৯৭১ সালে তিনি রামন  ম্যাগসাইসাই সম্মান পান।  ১৯৮৬ সালে তাঁকে দেওয়া হয় আইনস্টাইন বিশ্ব বিজ্ঞান পুরস্কার।  ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৯ থেকে ১৯৮০ পর্যন্ত ভারতের কৃষি ও সেচমন্ত্রকের প্রধান সচিব ছিলেন। তিনি আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থার ডিরেক্টর হিসাবেও দীর্ঘদিন কাজ করেছেন। ভারতের অর্থনীতি অধিকাংশই কৃষিনির্ভর। তাই তাঁর মৃত্যু ভারতীয় কৃষিবিজ্ঞানের জগতে এক অপূরণীয় ক্ষতি।

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১