রাজ্যের আইন বিজ্ঞান বিশ্ববিদ্যালয়কে ন্যাকের A+ স্বীকৃতি, খুশি মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানের নয়া চমক। পেল কেন্দ্রীয় স্বীকৃতি।  ন্যাকে ‘A+’ গ্রেড পেয়েছে  রাজ্য সাহায্যপ্রাপ্ত ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস। ইতিমধ্যেই এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি লেখেন, ‘ আমি খুবই আনন্দিত রাজ্য সাহায্যপ্রাপ্ত ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস  ‘A+’ গ্রেড পেয়েছে।অন্যান্য বিষয়ের পাশাপাশি এখানে ফরেনসিক সায়েন্স পড়ানো হচ্ছে।‘  

সেইসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন,’ ২০১৮ সাল থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের শিক্ষার্থীর ৫% সম্পূর্ণ টিউশন ফি মুকুব করা হয়েছে। আর তাতেই অর্থনৈতিকভাবে দুর্বল পড়ুয়ারাও এখন বড়বড় শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। এনইউজেএস ভারতের একমাত্র জাতীয় আইন বিশ্ববিদ্যালয় কম রয়েছে টিউশন ফি ।‘ শুধু তাই নয় মমতা দাবি তুলেছেন,’ শিক্ষাকে সামাজিক সাম্যের সাথে যেন  যুক্ত করা হয় । রাজ্য়ের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে ।‘

উল্লেখ্য, ২০২৪-র ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) অনুযায়ী চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে কলকাতার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস। আর এবার এই শিক্ষা প্রতিষ্ঠান পেল ন্যাকের A+ স্বীকৃতি । স্বাভাবিক ভাবেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে আনন্দিত মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজকের রাশিফলঃ সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া ব্যক্তিকে বিশ্বাস করবেন না, বড় বিপদের সম্ভাবনা

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…