আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি : প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের এক্সপোস্টে তিনি লিখেছেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহেরুর মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। একজন মহান রাষ্ট্রনায়ক এবং মানবতাবাদী, পণ্ডিত নেহেরুর আধুনিক ভারতের দূরদর্শী স্থপতি ছিলেন। তাঁর ধ্যান-ধারণা গণতন্ত্রের প্রতি সকলকে অনুপ্রাণিত করবে।

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একদিকে যেমন ছিলেন স্বাধীনতা সংগ্রামী। অন্যদিকে বিশ্বের রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে অন্যতম একজন। ১৮৮৯ সালের ১৪ নভেম্বর প্রভাবশালী রাজনৈতিক কর্মীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। প্রাকৃতিক বিজ্ঞানে পড়াশোনার জন্য ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। সেই সময় তিনি সাহিত্য, অর্থনীতি, ইতিহাস এবং রাজনীতির বিষয়ে পড়াশোনা করেন। যার কারণে উদারতাবাদ, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদের প্রতি তার আগ্রহ বাড়ে। ১৯১২ সালে দেশে ফিরে এলাহাবাদ হাইকোর্টে যোগ দেন। এরপর তার বড় রাজনৈতিক একটা জায়গা রয়েছেই। দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব গ্রহণ করে ১৯৪৭ সালের ১৪ নভেম্বর মধ্যরাতে যখন সংবিধান সভা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছে নেহরু, সেখানে নিয়তির সঙ্গে ভারতের বোঝাপড়ার কথা উল্লেখ করেছিলেন।

তাঁর মৃত্যুর পর এতদিন কেটে গেলেও জহরলাল নেহেরুর কথা উঠেছে। তার অনপ্রেরণা মানুষকে এগিয়ে চলতে সাহায্য করে। ১৯৪৭ সালে প্রধনমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। মৃত্যু পর্যন্ত দায়িত্ব সামলেছেন।

১৯৬৪ সালে, ২৭ মে মৃত্যু হয় জওহরলাল নেহেরুর। তাঁর মৃত্যু গোটা দেশকে শোকাচ্ছন্ন করেছিল। কিন্তু তাঁর অনুপ্রেরণামূলক উত্তি আজও মানুষকে উজ্জীবিত করে।

Published by:

Share Link:

More Releted News:

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

‘‌রাত ২টো পর্যন্ত গণনা চলতে পারে’‌, কাউন্টিং এজেন্টদের সজাগ থাকার নির্দেশ মমতার

রবিবার থেকে শুরু হবে বঙ্গে প্রবল দুর্যোগ, গণনা কেন্দ্রে বাড়তি সর্তকতা নেওয়ার পরামর্শ

গণনাকেন্দ্রকে দুর্গে পরিণত করতে নিয়োগ আরও ১৬৫ কাউন্টিং পর্যবেক্ষক ও ৭৭ পুলিশ অবজার্ভার

‘‌যখন মানবতা পথ দেখায়, তখন আশার জয় হয়’‌, মানবিক বার্তা অভিষেকের

হতে চেয়েছিলেন ‘অজয় পাল শর্মা’, চেয়ার চলে গেলে কালীঘাট থানার ওসি’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ