‘আপনারা দখল করবেন আর আমরা ললিপপ চুষব?’, বিএনপি নেতাদের পাল্টা হুঁশিয়ারি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে চলছে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা। সেই পরিস্থিতিতে বাংলাদেশি  হিন্দুদের ওপর হামলার জন্য ভারতে উঠেছে প্রতিবাদের ঝড়। তাই উওপ্ত বাংলাদেশে ক্রমশ তীব্র হচ্ছে ভারত বিদ্বেষ। সেই আবহে বাংলা-বিহার-ওড়িশা দখলের হুঁশিয়ারি দিয়েছেন খালেদার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তাঁকে পালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ”যাঁরা বলছেন বাংলা-বিহার-ওড়িশা দখল করবেন, তাঁরা ভাল থাকবেন। আপনার সেই ক্ষমতাও নেই, আর ভাববার কোনও কারণ নেই যে আমরা বসে ললিপপ খাব। আমরা যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিই। আমরা সবাই সবাইকে রক্ষা করব।”

মুখ্যমন্ত্রী জানান, কেউ এমন কিছু যেন না করেন, যাতে হিংসা বাড়ে। সকলেই সংযত আচরণ করুন, বার্তা মমতার। একই সঙ্গে এ দিন আরও এক বার মমতাকে বলতে শোনা যায়, ওপার বাংলায় বিপদে পড়ে কেউ পশ্চিমবঙ্গে আসতে চাইলে, রাজ্য জায়গা দিতে প্রস্তুত। মমতার কথা, ‘অনেকেই সীমান্ত টপকে ওপার বাংলা থেকে আসতে চাইছেন। কিন্তু বিএসএফ আসতে দিচ্ছে না। আমরা কী করব। যাঁদের টাকা আছে, তাঁরা প্লেনে চলে আসছেন।’

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে বাংলাদেশে ‘ভারত বিরোধী’ মিছিল থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, চার দিনের মধ্যে তারা নাকি কলকাতা দখল করে নেবে। নিজেকে বাংলাদেশ আর্মির প্রাক্তন মেজর বলে দাবি করে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ আরও এক ধাপ এগিয়ে দাবি করেন, যুদ্ধের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। এই আবহে হাসিনা সরকারের পতনের পর আজ তথা সোমবার দিল্লি-ঢাকার প্রথম বৈঠক। ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছেছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি। পদ্মাপারে পালা বদলের পর এই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক ভারত-বাংলাদেশের।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান