আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সেনার বিজয় দিবসের অনুষ্ঠানে দীপ্ত কণ্ঠে ‘জয় বাংলা’ শ্লোগান মমতার

নিজস্ব প্রতিনিধিঃ রেসকোর্সে বিজয় দিবসের অনুষ্ঠানে দীপ্ত কণ্ঠে ‘জয় বাংলা’ শ্লোগান দিলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা বর্তমান সময় দাঁড়িয়ে খুবই তাৎপর্যপূর্ণ। কারণ, ২০২০ সালে হাসিনার সময়কালে  ‘জয় বাংলা’কে জাতীয় শ্লোগান  ঘোষণা করে রায় দিয়েছিল বাংলাদেশ হাই কোর্ট। যা অন্তর্বর্তী সরকার আমলে খারিজ হয়ে যায়। বলা যায়, এখন বাংলাদেশ জুড়ে নিষিদ্ধ ‘জয় বাংলা’ শ্লোগান।

এই আবহে এদিন বিজয় দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন,’  আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। যখন আমি ক্লাস টু-থ্রিতে পড়ি, তখন তিনি মারা যান। কিন্তু প্রতিদিন তিনি আমায় বলতেন, কীভাবে ১৯৬৫-তে ইন্দো-চিন যুদ্ধে আমাদের সেনারা কাজ করেছিলেন। তাঁদের আত্মত্যাগের কথা।’ মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে সম্মান জানানোর পর  বাংলার মুখ্যমন্ত্রীর  গলায় শোনা গেল ‘ জয় বাংলা’ শ্লোগান।

উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় অবদান ছিল ভারতীয় সেনার। ওই বছর ১৬ ডিসেম্বর ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের ৯৩ হাজার সেনা। তখন থেকেই প্রত্যেক বছর কলকাতায় পালিত হয় বাংলাদেশ বিজয় দিবস। অন্যদিকে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর  মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার গঠন করে। এরপর থেকে তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। সেখানে প্রতিনিয়ত হিন্দু এবং সংখ্যালঘুদের ওপর চলছেও অত্যাচার। তাতে ভারত – বাংলাদেশ সম্পর্কে ভাঙন ধরেছে। এই আবহে মহাসমারোহে কলকাতায় পালিত হল বাংলাদেশ বিজয় দিবস ।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ