চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশে শান্তি সেনা মোতায়েনের দাবি জানানোয় মমতাকে হুমকি মোল্লা ইউনূসের উপদেষ্টার

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোমবার বিধানসভা থেকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ বাংলাদেশ নিয়ে  প্রয়োজনে রাষ্ট্রপুঞ্জে কথা বলুক ভারত, যাতে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী (Peacekeepers) পাঠানো যায়।‘  আর এই বক্তব্যের পরেই বাংলার মুখ্যমন্ত্রীকে রীতিমত হুমকি দিলেন মোল্লা ইউনূসের বিদেশ উপদেষ্টা। 

সোমবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন দাবি করেছেন, ‘ বাংলার মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ব্যক্তিগত ভাবে চিনি। তিনি এই বক্তব্য কেন দিলেন তা আমি বুঝতে পারছি না। আমি মনে করি এই বক্তব্য তার রাজনীতির জন্য সঠিক পদক্ষেপ নয়।‘ এখান থেকে একথা স্পষ্ট যে , ভারতে   শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশ গেলে তা একেবারেই মেনে নেবে না মোল্লা ইউনূসের সরকার।

আরও পড়ুনঃ বাংলাদেশ শান্তি সেনা পাঠানোর দাবি মমতার

এদিন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে  উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,’ এমন ঘটনা ঘটে চললে, আমাদের লোককে ফিরিয়ে আনতে চাই। আমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের ওখানে সম্পত্তি আছে, পরিজন আছে। আমরা তাদের এখানে ব্যবস্থা করে দেব। আমি খেতে পেলে তারাও পাবে।‘ আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই চাপের মুখে পড়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বলা বাহুল্য, বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুদের ওপর নিপীড়ন চলছে। তাতে প্রাণহানির ঘটনা ঘটছে। জামাত এবং পুলিশ  সঙ্ঘবদ্ধ ভাবে হিন্দু এবং সংখ্যালঘু মানুষদের ওপর আক্রমণ চালাচ্ছে। ওপার বাংলায় ঘটে যাওয়া  এইসকল ঘটনাতে বেশ অসন্তুষ্ট এপার বাংলার  মানুষ। তারা ক্ষোভে ফেটে পড়ে  রাস্তায় নেমেছেন।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ