কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বই কোচের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ক্রিকেটে সব ফরম্যাটে অন্যতম সেরা পেসার হিসেবে পরিচিত জসপ্রীত বুমরাহ। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কোনো উইকেট পাননি তিনি। যা ক্রিকেটপ্রেমীদের কাছে বিস্ময়ের হয়ে দাঁড়িয়েছে। তাঁর এই অস্বাভাবিক ফর্ম মুম্বই ইন্ডিয়ান্স দলের পারফরম্যান্সেও প্রভাব ফেলেছে। প্রথম ম্যাচে জয়ের পর টানা চারটি পরাজয়ের মুখ দেখতে হয়েছে মুম্বইকে।     

তবে দলের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে বুমরাহর পারফরম্যান্স নিয়ে নেতিবাচক মন্তব্য করতে রাজি নন। তাঁর মতে, বুমরাহ খারাপ বল করছেন না বরং সমস্যার মূল কারণ দলের সামগ্রিক বোলিং ইউনিটের ব্যর্থতা, বিশেষ করে পাওয়ারপ্লেতে উইকেট নিতে না পারা। জয়াবর্ধনে জানান, শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলতে না পারায় ব্যাটসম্যানরা পরে বুমরাহর বিরুদ্ধে ঝুঁকি না নিয়েই স্বাচ্ছন্দ্যে খেলতে পারছে।

আরও পড়ুন: মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

মুম্বইয়ের দলে দীপক চাহার ও ট্রেন্ট বোল্টের মতো অভিজ্ঞ নতুন বলের বোলার থাকা সত্ত্বেও প্রথম ছয় ওভারে সাফল্য আসেনি। কোচের কথায়, এই ঘাটতির ফলে ম্যাচের গতিপথ অনেকটাই প্রতিপক্ষের পক্ষে চলে যাচ্ছে। তিনি আরও বলেন, “বুমস (বুমরাহ) ভালো বল করছে, কিন্তু আমরা দল হিসেবে শুরুতেই সেই চাপ দেখাতে পারছি না। বিভিন্ন পিচে আমাদের আক্রমণের ধার কমে গেছে, যা আমাদের উন্নত করতে হবে।”

তবে বুমরাহর ওপর আস্থা হারাচ্ছেন না জয়াবর্ধনে। তিনি বিশ্বাস করেন, একবার যদি এই তারকা পেসার ছন্দ ফিরে পান, তাহলে পরবর্তী ম্যাচগুলোতে প্রতিপক্ষকে দমিয়ে রাখতে পারবেন। একইসঙ্গে তিনি দলের অন্যান্য বোলারদেরও দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। চোট ও অসুস্থতার কারণে সবাইকে নামানো না গেলেও, আগামী ম্যাচগুলোতে পূর্ণ শক্তিতে ফিরতে পারবে বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর