এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ডিভিশন বেঞ্চে পর্ষদ

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক শিক্ষক নিয়োগে প্যানেল প্রকাশ নিয়ে এবার ডিভিশন বেঞ্চে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল পর্ষদ। গত ১২ ডিসেম্বর প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবার সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানানো হল।

বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বে়্ঞ্চে এই মামলার শুনানি হবে। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, এর আগে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি প্যানেল প্রকাশ করা হয়। কিন্তু ২০১৬ সালের নিয়োগ রীতি মেনে প্যানেল প্রকাশের কোনও নিয়ম নেই।

তবে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন, নিয়োগের প্যানেল খতিয়ে দেখার অধিকার রয়েছে আদালত। বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, প্যানেল প্রকাশ না করে কি পর্ষদ কাউকে আড়াল করতে চাইছেন।বিচারপতি জানিয়েছিলেন, ৭ ডিসেম্বরের মধ্যে পর্ষদকে হলফনামায় দুটি নিয়োগ প্রক্রিয়ার প্যানেল আদালতকে জমা দিতে হবে। কিন্তু প্যানেল প্রকাশ করেনি পর্ষদ। এরজন্য পর্ষদকে আদালতের কাছে ভর্ৎসনাও শুনতে হয়। এর আগে বিচারপতি অমৃতা সিনহা বেআইনিভাবে চাকরি পাওয়া ৯৪ জনকে বরখাস্তের কথা জানিয়েছিলেন।

 

 

 

 

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের