আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বড় স্বস্তি ! অ‌্যাপে বুক করলেই এবার মিলবে ‘দুয়ারে অটো’ পরিষেবা

নিজস্ব প্রতিনিধিঃ সুখবর ! এবার থেকে আর অটোর জন্য দাঁড়াতে হবে না লাইনে । ফোন থেকে বুক করলেই অটো চলে যাবে বাড়ির দোরগোড়ায়। প্রথমে  নিউটাউন থেকে শুরু হবে এই ব্যবস্থা । এরপর গোটা কলকাতায়  অ‌্যাপের মাধ‌্যমেই মিলবে অটো। এই মর্মে রাজ্যের পরিবহন দফতর ইতিমধ্যে বৈঠক করেছে । সেখানে উপস্থিত ছিলেন ওলা-উবের-সহ একাধিক অ‌্যাপ ক‌্যাব সংস্থা সহ আইএনটিটিইউসি, এআইটিইউসি-সহ বিভিন্ন শ্রমিক সংগঠনও।  

এই প্রসঙ্গে পরিবহন দফতরের এক আধিকারিক জানিয়েছেন , পাইলট প্রোজেক্টের মাধ্যমে  অ্যাপ পরিষেবা শুরু হলেও রুটের অটো বন্ধ হবে না । শহরের বেশ কয়েকটি অটোকে অ্যাপের আয়তায় নিয়ে আসা হবে। শ্রমিক সংগঠন ঠিক করবে  কোন রুটের কোন অটোকে অ‌্যাপের আওতায় আনা হবে।  অ্যাপ বুক অটোতে উঠতে পারবেন তিনজন করে । তবে এখন ভাড়া ঠিক হয়নি । 

তবে  দক্ষিণ কলকাতার অটো মধ‌্য কলকাতায় ঢুকবে না, বা উত্তরের অটো পূর্বে । বলা যায়, অটোর জন‌্য শহরের বিভিন্ন জোন ভাগ করে দেওয়া হবে । আর তাতে বেশ উপকৃত হবেন নিত্যযাত্রীরা । এই অ্যাপ অটো কবে থেকে শুরু হবে তা এখন স্পষ্ট নয় । বলা বাহুল্য, ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গিয়েছে অ্যাপ অটো । আর এবার কলকাতাও সেই পথেই এগোচ্ছে। নিউটাউন থেকে শুরু হতে চলেছে অ্যাপ অটোর যাত্রা । 

Published by:

Share Link:

More Releted News:

রাত পোহালেই ভোটগণনা, নিশ্চিদ্র নিরাপত্তায় ঢাকা কেন্দ্রগুলো

গণনার দিন ব্যপক দুর্যোগের পূর্বাভাস, রবিতে দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি সতর্কতা

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ