মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন মিটে গিয়েছে। এখন শুধুই ফলাফলের অপেক্ষা। আর তার মধ্যেই বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান। সিপিএম ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে আসার পর থেকেই দলে বিশেষ গুরুত্ব পাচ্ছেন প্রতীক উর। যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের পদ পান তিনি। তারপর থেকে জেলায় জেলায় সুবক্তা হিসাবে নিজেকে মেলে ধরেন প্রতীক উর। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলায় ধর্না দিচ্ছিলেন সেই সভামঞ্চেও রক্ত গরম করা ভাষণ দেন। যা ভাল লেগেছিল তৃণমূল সুপ্রিমোর। আর এবার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের প্রাক্কালে বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর।

এদিকে আজ, শনিবার ভার্চুয়াল বৈঠকে বসেন মমতা–অভিষেক। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইন্টারনাল রিপোর্ট তৈরি করা হয়েছে। সেখানে দলের নতুন মুখপাত্র তথা তরুণ তুর্কি নেতা প্রতীক উর রহমানকে আবার নয়া দায়িত্ব দেওয়া হল। বহরমপুরের কাউন্টিং অবজার্ভার বা গণনা পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে প্রতীক উরকে। অবশ্যই এটা একটা বড় দায়িত্ব। এবার আবার প্রতীক উরকে প্রমাণ করতে হবে নিজের মেধা এবং কর্ম কুশলতা। প্রতীক শুধু ভাল বক্তাই নয়, তিনি অবশ্যই সাংগঠনিক নেতা। আর তাই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন প্রতীক উর।

অন্যদিকে বেশ কিছু টেকনিক্যাল বিষয় এজেন্টদের বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে যোগ দেন তৃণমূলের সব কাউন্টিং এজেন্ট। সেখানেই গণনা পর্যবেক্ষক ঠিক করে ফেলা হয়। এখন প্রশ্ন, বহরমপুরের কাউন্টিং অবজার্ভার বা গণনা পর্যবেক্ষক কেন করা হল প্রতীক উরকে?‌ এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। আর অনেক ভেবেই প্রতীক উর রহমানকে এমন দায়িত্ব দেওয়া হয়েছে। এক, বহরমপুর সংখ্যালঘু অধ্যুষিত জায়গা। দুই, বহরমপুরের মাটি প্রতীক উর রহমানের হাতের তালুর মতো চেনা। তিন, এখানে সামনে থেকে কাজ করতে পারবেন তিনি। এই সমীকরণকে ভেবেই এমন দায়িত্ব দেওয়া হয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল যখন বের হতে চলেছে তখন প্রতীক উরকে নতুন দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস। গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলার কাউন্টিং অবজার্ভারের দায়িত্বে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। তাই প্রতীক উরকে বহরমপুরে অনেক ভেবেই পাঠানো হচ্ছে। আর প্রতীক উর সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে আরও বাড়তি দায়িত্ব পেতে পারেন বলে সূত্রের খবর। শুধু তাই নয়, পরবর্তী ক্ষেত্রে বহরমপুরে সংগঠন গড়ে তোলার দায়িত্বও পেতে পারেন।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?