আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃষ্টিতে নামছে পারা, পুজোর আগেই শীত আমেজ শহরে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে(Bay of Bengal) তৈরি হওয়া নিম্নচাপের কারণে আগামী কয়েক দিন বৃষ্টি(Rain) চলবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবার তাঁরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা(Orange Alert) জারি করে দিল। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের পাশাপাশি কলকাতাও(Kolkata) থাকছে সেই সতর্কতার মধ্যে। এর পাশাপাশি হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমান জেলার বিক্ষিপ্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আর বৃষ্টির হাত ধরেই খাস কলকাতার বুকে নেমে এসেছে শীত আমেজ। কমেছে এসির ব্যবহার। অনেক বাড়িতে পাখাও বন্ধ করে রাখা হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সোমবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে। আর তাই শহর কলকাতার বাসিন্দারাও এই কয়দিন ‘ছদ্ম শীত’র আমেজ পাবেন। 

সাধারণ পুজোর সময় থেকেই হিমের পরশ নেমে আসে বাংলার বুকে। ভোরবেলার দিকে গায়ে তখন মোট জামা চাপাতে হয়। কিংবা নিতে হয় একটা চাদর। সেই ঘটনা প্রাকৃতিক। শরৎ শেষে হেমন্তের আগমন বার্তা। কিন্তু এটা মোটেও হেমন্তকাল নয়। ঋতুচক্রের হিসাবে শরৎ হলেও জলবায়ুর পরিবর্তনে তা হয়ে গিয়েছে ভরা বর্ষা। রাজ্য জুড়ে আকাশের মুখভার গত দু’দিন থেকেই। সারাদিন মেঘলা আকাশ। ঝরে চলেছে বারিধারা। আর তার হাত ধরেই নামছে পারা(Temperature)। আর সেই পারা পতন শুধু কলকাতার বুকে দেখা যাচ্ছে তাই নয়, দক্ষিণবঙ্গের একটা বড় অংশ জুড়েই দেখা যাচ্ছে। বৃষ্টির হাত ধরে কমছে দূষণও। লক্ষ্যণীয় ভাবে লাফ দিচ্ছে না সর্বোচ্চ তাপমাত্রাও। আবহাওয়াবিদরা অবশ্য জানিয়েছেন, পুজোর পরের শীত মরশুমেও কিন্তু ঝরবে বারিধারা। আর তাই কলকাতায় অন্তত জাঁকিয়ে শীত নাও মিলতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রংরুমে কড়া পাহারায় ইভিএম, বিপুল কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্বাচন কমিশনের

শূন্যের গেরো কি কাটবে?‌ আলিমুদ্দিনে চলছে জোরদার হিসেবনিকেশ, সমীক্ষা মানতে নারাজ

ভোট মিটতেই কলকাতা ও রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলীপের

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ