তৃতীয়াতেই অঘটন, দমদমে আগুনে ভস্মীভূত পুজো মণ্ডপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মা আসছেন। এই বাক্যটাই আপামর বাঙ্গালির কাছে প্রাণপ্রিয়। মঙ্গলবার তৃতীয়া। পুজোর আনন্দে গোটা শহর মশগুল। তার মাঝেই অঘটন। দমদমের এক পুজোমণ্ডপে অগ্নিকাণ্ড। মঙ্গলবার ভোর ৫টা নাগাদ এই ঘটনা ঘটে। নেতাজি সংঘ ক্লাবের সদস্যদের নজরে আসে মণ্ডপে আগুন লেগেছে। দমকলে খবর পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

মণ্ডপের অধিকাংশ অংশ পুড়ে গিয়েছে। প্যান্ডেলের কাপড়  ও প্যান্ডেলের কাঠামো সহ বেশ কিছু অংশ আগুনে পুড়ে যায়। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কিভাবে পুনর্নির্মাণ করা হবে তাতেই চিন্তায় পড়েছেন উদ্যোক্তারা। এমনকি মণ্ডপে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও কিভাবে আগুন লাগল তা স্পষ্ট নয় বলেই জানাচ্ছেন উদ্যোক্তারা। তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ।

প্রসঙ্গত, পুজোর আমেজে এই ঘটনা খুবই বিষাদজনক।  খাস কলকাতার দুর্গাপুজো নিয়ে মানুষের মাতামাতি। তার মধ্যেই এই দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। কেউ বাইরে থেকে অগ্নিসংযোগ করেছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

জল্পনার অবসান, পপ গায়িকা কেটি পেরির সঙ্গে সম্পর্কে সিলমোহর জাস্টিন ট্রুডো-র

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস