ধর্মতলায় ‘দ্রোহ কার্নিভালে’ অংশ নেওয়া জনতার গুন্ডামি, সুজিত বসুর গাড়িতে হামলা

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ  ধর্মতলায় চলছে  জুনিয়র চিকিৎসকদের ডাকে মানববন্ধন। আর সেখানেই ঘটল ধুন্ধুমার ঘটনা। আচমকাই  রাজ্যের মন্ত্রী তথা ক্লাবকর্তা সুজিত বসুর গাড়িতে বেশ কয়েকজন মিলে চাললো হামলা। গাড়ির পিছনে  চড়-থাপ্পড় মারেন কেউ কেউ। শুধু তাই  নয় সুজিতের  গাড়িতে বোতলও ছোড়া হয়েছে বলে উঠেছে  অভিযোগ। তবে এই পরিস্থিতির  মধ্যেও থামেনি মন্ত্রীর  গাড়ি।

জানা গিয়েছে, শুধু দমকলমন্ত্রী সুজিত বসু নয় কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখান আন্দোলনকারীদের একাংশ। তাঁকে ঘিরে শুরু হয় ‘ গো- ব্যাক’ স্লোগান। তবে এই ঘটনা নিয়ে ইন্দিরা মুখোপাধ্যায়ের তরফ থেকে কোন প্রতিক্রিয়া না পেলেও সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী।

সুজিত বসু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘ এটা কী ধরনের অসভ্যতা! গাড়িতে আক্রমণ করবে? ওদের দ্রোহ কার্নিভালের চেয়ে আমাদের জনসংখ্যা আরও বেশি ছিল। পাল্টা ওদের ওপর যদি এমন ঘটনা ঘটত তাহলে কী ভালো হত ।‘ একথায় বলা যায়, ধর্মতলায় ‘দ্রোহ কার্নিভালে’-র নামে জনতার  চালাচ্ছে দেদার গুন্ডামি।   অন্যদিকে এই ঘটনার পর পাল্টা যুক্তি দিয়েছে আন্দোলনকারীদের একাংশ। একদিকে চলছে ধর্মতলায়  মানবন্ধন আর সেইসময়  চলছে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। আর তখনই ধুন্ধুমার কাণ্ড ঘটল ধর্মতলায়।

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: আর্জেন্টিনা ২: জর্ডন ০ (হাফটাইম)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের