মমতার নির্দেশের পরেই ভূতুড়ে ভোটার খুঁজতে পথে ফিরহাদ, আচমকা হানা ভবানীপুরে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন । তারআগেই তৃণমূল সুপ্রিম নির্দেশে ‘ভূতুড়ে ভোটার’ খুঁজতে পথ নামলেন মেয়র  ফিরহাদ হাকিম । আচমকাই  শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের বাড়ি বাড়ি গিয়ে তিনি  অভিযান চালাচ্ছেন  ।  চেতলায় ভোটার তালিকা হাতে নিয়ে স্ক্রুটিনি করতে দেখা গিয়েছে মেয়র ফিরহাদ হাকিমকে । সেইসঙ্গে  কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।

এদিন  ফিরহাদ হাকিমের সঙ্গে ছিলেন তৃণমূল কর্মীরা। এনারা সকলে মিলেই  সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ শুরু করে দেন । এই প্রসঙ্গে মেয়র জানিয়েছেন, ‘ ভুয়ো নয়, প্রকৃত ভোটারের ভোটেই জিতব। মুখ্যমন্ত্রী যখন বলেছেন সেইমত  বাংলার মানুষকে গণতান্ত্রিক উপায়ে ভোট দিতে সাহায্য করব।  বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করে  কোনওদিন দাঁত ফোটাতে পারবে না। ‘ 

উল্লেখ্য,  বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের বিশেষ সম্মেলন থেকে তৃণমূল সুপ্রিম নির্দেশ দেন যুদ্ধকালীন তৎপরতায়  ভোটার তালিকায় থাকা ‘ভূতুড়ে ভোটারদের’ চিহ্নিত করতে হবে। তারপরেই  ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের খুঁজে বার করার জন্য পথে নেমেছেন তৃণমূল কর্মীরা । অন্যদিকে ‘ভূতুড়ে ভোটার’ চিহ্নিতকরণের রণকৌশল ঠিক করতে শনিবার মালদাতেও তৃণমূলের বৈঠক বসতে চলেছে।  সেখানে জেলার সব বিধায়ক, সাংসদ সহ একাধিক আধিকারিকরা থাকবেন । আর এই আবহে ভূতুড়ে ভোটার খুঁজতে মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানিপুর বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালালেন মেয়র ফিরহাদ হাকিম। 

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার