বিয়ের মরসুমে অনেকটাই কমল সোনার দাম, কলকাতায় কত হল?

শুক্রবার কলকাতায় প্রতি গ্রামে ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ৭ হাজার ১১৫ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ১৪০ টাকা। অর্থাৎ, সোনার দাম কিছুটা কমেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরসুমে সোনা ক্রেতাদের জন্যে সুখবর। সপ্তাহের শেষে কলকাতায় সোনার দাম কমল অনেকটাই। মুখে হাসি ফুটল ক্রেতাদের। শীতকাল মানেই বাঙালিদের বিয়ের আদর্শ সময়। আগেভাগেই সোনা কিনে রাখেন অনেকে। আবার সোনার দাম কম হওয়ার অপেক্ষাও থাকেন অনেকে। সেই বুঝে বিয়ের জন্যে সোনা কেনাকাটি শুরু করেন পাত্র-পাত্রীর পরিবার। স্বাভাবিকভাবেই বিয়ের মরশুমে সোনার ব্যপক চাহিদা থাকে। সোনাকে শুভ বলে বিশ্বাস করা হয়। আবার, সোনা অমূল্য সম্পদও বটে। হাতে টাকা পয়সা না থাকলেও বিপদে কাজে আসে সোনা। যাই হোক, গত কয়েক দিন ধরেই সোনার দাম ওঠানামা করছে। শুক্রবার (৬ ডিসেম্বর) কলকাতায় সোনার দাম অনেকটাই কমেছে। যাতে স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে সকলের মুখে।

শুক্রবার কলকাতায় প্রতি গ্রামে ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ৭ হাজার ১১৫ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ১৪০ টাকা। অর্থাৎ, সোনার দাম কিছুটা কমেছে। কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ৭ হাজার ৭৬২ টাকা। গতকাল ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭ হাজার ৭৮৯ টাকা। এদিকে আজ কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ৭১ হাজার ১৫০ টাকা। গতকাল ছিল ৭১ হাজার ৪০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ৭৭ হাজার ৬২০ টাকা। গতকাল ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৭৭ হাজার ৮৯০ টাকা। সুতরাং বিয়ের মরসুমে সোনার দাম অনেকটাই কমল।

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই কলকাতায় সোনার দাম উঠছে নামছে। অক্টোবর মাসেও সোনার দামে বাড়লেও অগস্ট-সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা ছিল কলকাতায়। গত ৭ অগস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৩৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৯২৭ টাকা।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা