সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই উল্টোডাঙায় রেললাইনের পাশের বস্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল শহরের বুকে। অ্যাক্রোপলিস মলের(Acropolis Mall) অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি। তবে এবারের ঘটনাস্থল উল্টোডাঙা(Ultadanga fire Incident)। সেখানে রেললাইনের একেবারে পাশেই অবস্থিত বস্তিতে এদিন আগুন লেগে যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ছটি ইঞ্জিন। দীর্ঘদিন প্রচেষ্টার পর অবশেষে আগুন নেভানো সম্ভব হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই খবর। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসনে দমকল মন্ত্রী ও তৃণমূল বিধায়ক সুজিত বসু(Sujit Bose)।

আরও পড়ুনঃ ছক্কার নয়া রেকর্ড জয়সওয়ালের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রবিবার ভোর পাঁচটা নাগাদ রেললাইন সংলগ্ন ওই বস্তিতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। এর জেরে বেশ কয়েকটি ঝুপড়ি আগুনে পুড়ে একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে কিভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল তার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ এবং প্রশাসনের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ ‘ওয়ান ম্যান আর্মি’, ঝাড়খণ্ড দখলের পরে স্ত্রী কল্পনাকে কুর্নিশ জানালেন হেমন্ত

দুর্ঘটনা প্রসঙ্গে সুজিত বসু বলেন, সকালে খবর পাওয়া মাত্রই দমকলের গাড়ি এসে পৌঁছয় ঘটনাস্থলে। সুপ্তি পাণ্ডেও এসে হাজির হয়েছেন। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে যথেষ্ট সহায়তা করেছেন। আপাতত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। আগুন আরও ছড়িয়ে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু দমকল বাহিনীর তৎপরতায় পুরো পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে চলে আসে। যাঁরা এই অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের স্থানীয় বিধায়ক এবং পুরপ্রতিনিধিদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন সুজিত বসু। কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ।

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র