‘দল যেখানে বলবে প্রচারে যেতে সেখানেই যাব’, আশ্বাস অভিষেকের

২৪’র যুদ্ধে ডায়মন্ডহারবার সহ রাজ্যজুড়েই অভিষেকের প্রচারের রোড ম্যাপ তৈরি করে নিতেই এদিন বৈঠক বসেছিল কলকাতার কালীঘাটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনি বিকালে কালীঘাটে সাংগঠনিক বৈঠকে বসলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সেই বৈঠকে হাজির ছিলেন কুণাল ঘোষ, পার্থ ভৌমিক, তাপস রায়রাও। সেখানেই আসন্ন লোকসভা নির্বাচনে অভিষেক কীভাবে প্রচার করবেন, কোথায় কোথায় প্রচার করবেন তা নিয়ে আলোচনা হয়। কার্যত ২৪’র যুদ্ধে(General Election 2024) ডায়মন্ডহারবার সহ রাজ্যজুড়েই অভিষেকের প্রচারের রোড ম্যাপ(Road Map) তৈরি করে নিতেই এদিন বৈঠক বসেছিল। আগেই তৃণমূল সূত্রে জানা গিয়েছিল, ২৪’র ভোটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্রে একটি করে সভা করবেন। সম্ভবত তিনি বাংলার বাইরেও আরও কয়েকটি রাজ্যে প্রচারে যেতে পারেন। আর সেই কারণেই মমতার জায়গায় অভিষেককে দিয়েই বেশি সভা করানোর পরিকল্পনা রয়েছে তৃণমূলের। তাঁকে দিয়ে প্রতিটি লোকসভা কেন্দ্রে অন্তত দুটি করে সভা করাতে চায় তৃণমূল।

বাংলায় প্রতিটি লোকসভা কেন্দ্রের মধ্যে ৭টি করে বিধানসভা কেন্দ্র রয়েছে। জোড়াফুল সূত্রে জানা গিয়েছে, প্রতিটি লোকসভা কেন্দ্রে মমতা যেখানে সভা করবেন, সেই বিধানসভা কেন্দ্র বাদে বাকি ৬টির বিধানসভা কেন্দ্রের মধ্যে ২টি করে কেন্দ্রে অভিষেক সভা করবেন। প্রতিটি সভা হবে ৩টি করে বিধানসভা কেন্দ্র ধরে। সেই হিসাবে অভিষেকের ৪২টি সভা করার সম্ভাবনা রয়েছে। এদিনের বৈঠকে সেই সব নিয়ে আলোচনা হয়। সেখানেই অভিষেক জানান, দল তাঁকে যেখানে প্রচারে যেতে বলবে তিনি সেখানে যাবেন। তবে সেই সব প্রচারের মাঝেই তিনি ডায়মন্ডহারবারেও সভা করবেন। করবেন রোড-শোও। আগামী ৭ জানুয়ারি পৈলানে তাঁর সভা থাকছে। সেই সভার প্রস্তুতি নিয়েও এদিন আলোচনা হয়েছে। তবে অভিষেক বাংলার বাইরে কোথাও প্রচারে যাচ্ছেন না। অন্তত এখনও পর্যন্ত সেরকম কোনও পরিকল্পনা সামনে আসেনি। তবে INDIA জোটের বৈঠকে তিনি হাজির থাকবেন বলেই জানা গিয়েছে।

ভাটপাড়ার ত্রাস, কুখ্যাত দুষ্কৃতি ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে