কলকাতায় কালীপুজোর রাতে দেদার ফাটল শব্দবাজি, গ্রেফতার ২৯২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালীপুজোর রাতে   নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। রাত ১২টা পর্যন্ত গ্রেপ্তারির হিসাব একধাক্কায় বেড়ে যায় বেশ খানিকটা। প্রায় ২৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ৫১৯.৭ কেজি নিষিদ্ধ বাজি।

এই প্রসঙ্গে কলকাতা পুলিশের তরফে জানান হয়েছে, কালীপুজোর রাতে  খারাপ আচরণের জন্য ২৬ জনকে গ্রেফতার করেছে তাঁরা। বাকিরা গ্রেফতার নিষিদ্ধ বাজি ফাটানোর কারণে। তবে কালীপুজোর রাত ৮টা পর্যন্ত কোথাও থেকে কোনও নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়নি। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে একধাক্কায় অনেকটাই বাড়ে গ্রেফতারি। বলা বাহুল্য, পুলিশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল কালীপুজোর দিন রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত ফাটানো যাবে বাজি। কিন্তু বৃহস্পতিবার সেই সময়সীমা অতিক্রম করে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে সবুজ বাজি ছাড়াও নিষিদ্ধ শব্দবাজি। প্রতিবারের মত এবারও কলকাতার রাস্তায় রাস্তায় দেখা গিয়েছে বাজির বাড়বাড়ন্ত।

আরও পড়ুনঃ রাতভর মাত্রাতিরিক্ত শব্দবাজির তাণ্ডব, কালীপুজোতে রেকর্ড ছাড়াল দূষণ

উল্লেখ্য, কালীপুজোর আগে হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করেছিল কলকাতা পুলিশ। সেখানে বাজি ফাটানোর সময়সীমাও উল্লেখ করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও কালীপুজোর রাতে দেদার ফাটল নিষিদ্ধ বাজি। তার জেরে চলতি বছর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ২৯২ জন। তবুও শব্দের তাণ্ডব কমাতে পারেনি পুলিশ।

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে