‘ডানা’র মোকাবিলায় কোমর বাঁধছে কলকাতা, তড়িদাহত হয়ে প্রাণহানি ঠেকাতে বাড়তি সতর্কতা

‘ডানা’ কলকাতায় আসছে না। তবে তার ঝাপ্টার মুখে পড়বে এই শহর। ঝোড়ো হাওয়া আর ভারী বৃষ্টির জন্য শহরের স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিড আর লকডাউনের মধ্যেই আম্ফান(Amphan) এসেছিল ধেয়ে কলকাতার(Kolkata) বুকে। ‘ডানা’(Cyclone Dana) সে অর্থে কলকাতায় আসছে না। তবে তার ঝাপ্টার মুখে পড়বে এই শহর। ঝোড়ো হাওয়া আর ভারী বৃষ্টি খুব কম করেও ২ দিনের জন্য শহরের স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটাবে। আশঙ্কা থাকছে গাছ উপড়ে পড়ার বা বড় গাছের ডালপালা ভেঙে পড়ারও। এই অবস্থায় ‘ডানা’র ঝাপ্টার মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে কলকাতা। তবে এবার বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে তড়িদাহত হয়ে প্রাণহানি ঠেকাতে। কেননা আম্ফানের সময়ে যতজন মারা গিয়েছিলেন তার মধ্যেই ৮০ শতাংশই ছিল তড়িদাহত হয়ে মৃত্যুর ঘটনা। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে চায় রাজ্য সরকার। সেই কারণেই কলকাতা পুরনিগম(KMC), রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ এবং সিইএসসি(CESC)-কে বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে রাজ্যের তরফে।

আরও পড়ুন, এ ব্যাথা কী যে ব্যাথা, বুঝছে এখন অফিসের ম্যানেজারও, নেপথ্যে কর্মীর অর্শের ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট হতে চলা সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ডানা’ আগামী বৃহস্পতিবার রাতে ওড়িশার বুকে আছড়ে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে তার প্রভাবে বুধবার থেকেই কলকাতায় হালকা বৃষ্টি শুরু হয়ে যাবে। বেলা গড়ালে বৃষ্টির জোর ও পরিমাণ দুইই বাড়বে। বৃহস্পতিবার সকাল থেকেই শহরে ঝোড়ো হাওয়া বইবে। ঘন্টায় বেগ থাকবে ৪০কিমির আশেপাশে। সঙ্গে থাকবে ভারী বৃষ্টি। এর জেরে শহরে কত গাছ ভেঙে পড়বে তা জানা এখনই সম্ভব নয়। তবে গাছ পড়ে গেলে তা সরানোর জন্য প্রতিটি বরোয় মোতায়েন থাকবে বিশেষ টিম। গাড়ি চলাচলের রাস্তা যেন গাছ পড়ে দীর্ঘক্ষণ বন্ধ না থাকে, সে ব্যাপারে বাড়তি নজর রাখার জন্য হাইড্রোলিক ল্যাডার, ক্রেন, পে লোডার, ডাম্পার মজুত রাখা হচ্ছে। কলকাতা পুরনিগম থেকেই সেই ব্যবস্থা করে রাখা হচ্ছে। ভারী বৃষ্টির ক্ষেত্রে শহরের নীচু এলাকায় জল জমার সম্ভাবনা থাকবে। সেই সূত্রে শহরের ৭৬টি নিকাশি পাম্পিং স্টেশনে থাকা ৪০৮টি পাম্পের মধ্যে সবকটিকেই ঝড়ের দিনে চালু রাখা হবে। সেই সঙ্গে অস্থায়ী পাম্পও থাকবে।

আরও পড়ুন, ‘আপনার মনে যদি ভক্তি থাকে, বিশ্বাস থাকে, তবে ভগবান পথ দেখাবেই’

কলকাতা পুরনিগমের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব শহরে কতটা পড়বে তা এখনও স্পষ্ট নয়।তবে, ঘূর্ণিঝড়ের মোকাবিলায় পুরোপুরি তৈরি থাকছে কলকাতা পুরনিগম। শহরের বাতিস্তম্ভগুলি এদিন থেকেই পরীক্ষা করে দেখা হবে, যাতে তড়িদাহত হয়ে কারও প্রাণহানি না হয়। সেই সঙ্গে ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খোলা রাখা হচ্ছে। এদিনই ঝড়ের মোকাবিলায় কী কী করতে হবে তা নিয়ে পুরনিগমের সব বিভাগের অফিসারদের সঙ্গে বৈঠকে বসবেন পুর কমিশনার ধবল জৈন। ঝড়ের কারণে সাধারণ মানুষের যাতে কোনও ধরনের সমস্যা না হয়, সে জন্য যাবতীয় প্রস্তুতি রাখা হচ্ছে। ঝড়ের জেরে শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই কথা মাথায় রেখে জোয়ারের সময় গঙ্গার খালগুলিতে লকগেট যাতে বন্ধ রাখা হয় তার জন্যও বিশেষ ভাবে লক্ষ্য রাখা হবে বলে পুরনিগম থেকে জানানো হয়েছে। 

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর