শহর কলকাতায় ফিরছে লেডিজ স্পেশাল বাস, মঙ্গলে হবে উদ্বোধন

তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই মহিলাদের জন্য নির্দিষ্ট বাস সার্ভিসের এই উদ্যোগ। উদ্বোধন আগামিকাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগে ছিল না এমন নয়। তবে মহিলা যাত্রীদের অভাবে আর পুরুষ যাত্রীদের বিক্ষোভে তা বন্ধ হয়ে যায়। কিন্তু আবারও সেই পরিষেবা ফিরছে। নেপথ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। নজরে শহর কলকাতার(Kolkata) বুকে লেডিজ স্পেশাল বাস(Ladies Special Bus Service)। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে ফের চালু হতে চলেছে লেডিজ স্পেশ্যাল বাস। তবে শুধুমাত্র একটি রুটে। হাওড়া স্টেশন(Howrah Station) থেকে বালিগঞ্জ(Ballygunge)। আগামিকাল সেই পরিষেবার উদ্বোধন করবেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। থাকবেন রাজ্যের পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল এবং রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্রেরও। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বিশেষ মাতৃভূমি লোকাল চালু করেছিলেন। যা এখনও চলছে। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই মহিলাদের জন্য নির্দিষ্ট বাস সার্ভিসের এই উদ্যোগ বলে পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে। মূলত চাকরিজীবী মহিলাদের জন্যই এই পরিষেবা চালু করা হচ্ছে।

জানা গিয়েছে, লোকাল ট্রেনে চড়ে রোজ শহরে আসা হাজার হাজার মহিলার দ্রুত অফিস, স্কুল-কলেজে পৌঁছনোর কথা ভেবেই এই মহিলা স্পেশাল বাস চালু করা হচ্ছে। বাসে থাকবেন মহিলা কন্ডাক্টর। রোজ সকালে হাওড়া থেকে বাস ছেড়ে যাবে বালিগঞ্জ। সকাল সাড়ে ৯টা এবং ১০টায় দুটো বাস ছাড়বে হাওড়া থেকে। কেননা ওই সময় হাওড়ায় লেডিজ স্পেশাল ট্রেন ঢোকে। ফলে সেখান থেকে মহিলা যাত্রীরা নেমে বাসে উঠতে পারবেন। উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে একবার এই মহিলা স্পেশাল বাস চালু হয়েছিল। কিন্তু বেশ কয়েক মাস চলার পর তা বন্ধ হয়ে যায়। রাজ্যের পরিবহণ দফতর সূত্রে খবর, আপাতত দুটি বাস হাওড়া থেকে বালিগঞ্জ গেলেও তার সংখ্যা ভবিষ্যতে বাড়বে। সে ক্ষেত্রে শিয়ালদহ স্টেশন থেকেও তা চালু করা হতে পারে। আপাতত নন এসি বাস চালু হলেও ভবিষ্যতে চাহিদা বাড়লে এসি বাসও নামবে।

বিকেলে অফিস ফেরত মহিলাদের জন্যও রাখা হতে পারে লেডিজ স্পেশাল বাস। পরে রাজ্যের অন‌্যত্রও তা কার্যকর হবে। অফিস টাইমে বাসে যেরকম ভিড় থাকে তাতে সাধারণ মহিলা যাত্রীদের অফিস পৌঁছতে সমস্যা হয়। অনেকেই ভিড়ের কারণে বাসে উঠতে পারেন না। অপেক্ষা করতে হয় পরের বাসের জন্য। ফলে অফিস পৌঁছতে তাঁদের দেরি হয়ে যায়। এবার সেই সমস্যার অনেকটাই সমাধান হবে। চাকরিজীবী মহিলাদের পাশাপাশি ওই বাসে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীরাও উঠতে পারবে। এতে মহিলারা সুরক্ষিতভাবে দ্রুত কর্মস্থলে পৌঁছে যেতে পারবেন। বাসের সামনে লেডিজ স্পেশাল লেখা থাকবে। ফলে পুরুষ যাত্রীরা তাতে উঠতে

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’