আর জি কর কাণ্ডে লকেটকে লালবাজারে তলব, আটক ২ বাম নেতাও

আর জি কর কাণ্ডে নির্যাতিতার নাম, ছবি, পরিচয় প্রকাশ করায় পুলিশ তলব করল বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যে যা পারছেন করে চলেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ, হাইকোর্টের নির্দেশ, কোনও কিছুকেই পাত্তা দিচ্ছে না তাঁরা। কেউ লিখেছেন, ‘ঘটনাস্থল থেকে ১৫০ গ্রাম বীর্য মিলেছে’। কেউ লিখেছেন, ‘তরুণী এতটাই অত্যাচারিত যে, তাঁর পেলভিক বোন আর কলার বোন ভেঙে গিয়েছে’। এ-ও লেখা হয়েছে, ‘খুন এবং ধর্ষণের সময়ে ঘটনাস্থলে থেকে আর এক মহিলাই দু’হাত চেপে ধরেছিল। অন্যরা দু’পা দু’দিকে টেনে ধরে চিরে দিয়েছে!’ এর সঙ্গে দেদার ছড়াচ্ছে নির্যাতিতার নাম, ঠিকানা ও ছবি। বাদ যায়নি মৃতদেহ উদ্ধারের সময়ের ছবিও! আর জি করে চিকিৎসক-ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায়(Women Doctor Rape and Murder Incident in R G Kar Medical College and Hospital) এমন বহু তথ্য ছড়িয়েছে সমাজমাধ্যমে। যার অধিকাংশই ভুয়ো বলে দাবি পুলিশের। ইতিমধ্যেই লালবাজার(Lalbazaar) ভুয়ো তথ্য ছড়ানোর দায়ে ৭০ জনকে সমাজমাধ্যমে নোটিস পাঠিয়েছে। ময়না তদন্তকারী চিকিৎসক থেকে ওয়াকিবহাল মহলের দাবি, যা ছড়ানো হচ্ছে তার সব কিছু ঠিক নয়। এবার সেই সূত্রেই কলকাতা পুলিশ(Kolkata Police) তলব করল বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে(Locket Chatterjee)। সেই সঙ্গে শনিবার রাতে দুই বামনেতাকেও আটক করেছে পুলিশ।

আরও পড়ুন, আর জি কর কাণ্ডে সুখেন্দুশেখরের চিঠি ও বক্তব্যে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব

জানা গিয়েছে, আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের নাম-পরিচয় প্রকাশের অভিযোগ উঠেছে লকেটের বিরুদ্ধে। সেই অভিযোগ অস্বীকারও করছেন না লকেট। তাঁর দাবি, ‘প্রথমে এক বার আমি ভুল করে নির্যাতিতার নাম প্রকাশ করে এক্স হ্যান্ডল-এ পোস্ট করে ফেলেছিলাম। কিন্তু তার পর ভুল বুঝতে পেরে সেই পোস্ট মুছে দিয়েছি। আর আমি কোনও তলবের চিঠি এখনও হাতে পাইনি। হুগলির সাংসদ যে সমাজমাধ্যমে কেঁদেকেটে নাটক করে নির্যাতিতার নাম প্রকাশ করছেন, তিনি কি পুলিশের নোটিস পেলেন? না কি তাঁর কথা শুনতেই পায়নি পুলিশ? বিরোধীদের তলব করে যে তৎপরতা পুলিশ দেখাচ্ছে, তা যদি ঘটনার সময়ে থাকত, তবে এত বড় ঘটনা ঘটত না। সকলেই আসলে এই নৃশংসতার বিচার চাইছেন।’ লালবাজারের দাবি, আর জি করের ঘটনার পর আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। এর মাঝে সমাজমাধ্যমে বিভিন্ন ভুয়ো খবর প্রচার করা হচ্ছে। কলকাতা পুলিশ এ নিয়ে প্রথম থেকে একাধিক বার সতর্ক করেছে। যারা ভুয়ো খবর ছড়াবেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। তারপরেও থামছে না ভুয়ো খবর পোস্ট করার ঘটনা। আর সেই কারণেই লকেটকে এদিন অর্থাৎ রবিবার বিকালে লালবাজারে তলব করা হয়েছে। এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। যদিও লকেট আজ হাজিরা দেবেন কিনা তা নিয়ে খটকা থাকছে।

আরও পড়ুন, মালদার পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬, শোকের ছায়া কালিয়াচকে

যে কোনও যৌন নির্যাতন বা ধর্ষণের ঘটনায় নির্যাতিতার নাম-পরিচয় প্রকাশ না করার আইন রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এ বিষয়ে। কিন্তু তার পরেও সমাজমাধ্যমে মৃত চিকিৎসকের নাম-ছবি এবং পরিচয় বার বার প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ। লকেটও প্রথমে এক বার তা প্রকাশ করেছিলেন। তার জেরেই তাঁকে লালবাজারে ডাকা হয়েছে। ডাক পেয়েছে বামনেত্রী তথা বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়কেও। তিনি অবশ্য জানিয়েছেন, আইনজীবীর পরামর্শ নিয়ে তিনি লালবাজারে হাজিরা দেবেন এবং তদন্তে সহযোগিতা করবেন। এরই মধ্যে, গতকাল রাতে বেহালা থেকে দুই বাম নেতাকে তুলে লালবাজারে নিয়ে গিয়েছে পুলিশ। রিপোর্ট অনুযায়ী, আটক নেতাদের নাম – সফিকুল এবং চিরঞ্জিত রায়। এর মধ্যে সফিকুল হলেন এসএফআই কলকাতা জেলা কমিটির সদস্য। আর চিরঞ্জিত এসএফআই বেহালা পূর্বের একটি আঞ্চলিক কমিটির সভাপতি। গুন্ডাদমন শাখা আটক করেছে সফিকুলকে। সফিকুল আটক হয়েছে জানতে পেরেই লালবাজারে যান সিপিএম নেতা কৌস্তভ চট্টোপাধ্যায়, সফিকুলের বাবা এবং পরিবারের লোকজন। দমদমের এক তরুণ বাম নেতাকেও নাকি জেরা করেছে কলকাতা পুলিশের আধিকারিকরা।  

আরও পড়ুন, আর জি করকে হাতিয়ার করে রাজ্য রাজনীতিতে ঘুরে দাঁড়াতে চায় বাম-কংগ্রেস

গতকাল থেকেই আবার আর জি কর সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। লালবাজার জানিয়েছে, ১৮ অগস্ট অর্থাৎ শনিবার থেকে ২৪ অগস্ট, পরের সপ্তাহের শনিবার পর্যন্ত ৫জন বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত করা যাবে না। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা মেনে এই নির্দেশিকা জারি করা হয়েছে। আর জি করের আশপাশের এলাকা বলতে ঠিক কোন কোন এলাকা, তা নির্দিষ্টও করে দেওয়া হয়েছে। লালবাজার জানিয়েছে, শ্যামপুকুর, উল্টোডাঙা ও টালা থানা এলাকায় কয়েকটি রাস্তায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে— বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড়। একই সঙ্গে সামনে এসেছে, সোশ্যাল মিডিয়াতে আর জি কর কাণ্ড নিয়ে ভুয়ো তথ্য ছড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ দুই বামপন্থী চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে লালবাজারে ডেকে পাঠিয়েছে। 

আরও পড়ুন, আরজি কর কাণ্ডে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে পথে রাজ চক্রবর্তী

আর জি কর কাণ্ডে বাংলা তো বটেই দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। এবার এ বিষয়ে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অমিত শাহের(Amit Shah) মন্ত্রকের তরফে প্রতিটি রাজ্যকে জানানো হয়েছে, আর জি কর সংক্রান্ত প্রতিবাদ কোথায় কী হচ্ছে, প্রতি ২ ঘণ্টা অন্তর তার রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রকে। রাজ্যের এডিজি আইনশৃঙ্খলাকে এই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ অগস্টই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দেশের প্রতিটি রাজ্যকেই এই নিয়ম মানতে হবে। পুলিশ বাহিনীকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের প্রতি দুই ঘণ্টা অন্তর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ইমেইল, ফ্যাক্স বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রকে জানাতে হবে।

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

অভিনেতা রবি মোহনের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ের খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!