‘যারা পকেটমার তাঁরাই পকেটমার বলে চেঁচায়’, মমতার নিশানায় বিজেপি

রাজ্য বিধানসভায় বিজেপির ‘চোর চোর’ শ্লোগান প্রসঙ্গে অভিষেকের সুরেই সুর মিলিয়ে দপমশিবিরকে ‘পকেটমার’ বলে বিঁধলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) পথে রওয়ানা হওয়ার সময় কলকাতা বিমানবন্দরে(Kolkata Airport) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বঙ্গ বিজেপিকে(Bengal BJP) নিশানা বানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেছিলেন রাজ্য বিধানসভায় বিজেপির ‘চোর চোর’ শ্লোগান প্রসঙ্গে। সেই প্রশ্নের জবাবেই মমতা জানিয়ে দেন, ‘যারা নিজেরা পকেটমার তাঁরাই পকেটমার পকেটমার বলে চেঁচায়’। উল্লেখ্য, বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও(Abhishek Banerjee) এই কলকাতা বিমানবন্দর থেকে উত্তরবঙ্গে রওয়ানা দিতে বিমান ধরার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিন দুই আগেই এই একই ইস্যুতে বিজেপিকে ‘পকেটমার’ বলে বিঁধেছিলেন। দেখা গেল সেই ঘটনার পরে এদিন মমতাও একই ইস্যুতে একই সুরে বিজেপিকে বিঁধলেন।

এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বিজেপির পাশাপাশি নাম না করেই নিশানা বানিয়েছেন কেন্দ্রের সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও(Narendra Modi)। তিনি বলেন, ‘অনেক কিছুই তো দেব বলেছিল? দিয়েছে? আপনারাই বলুন না? ১৫ লাখ টাকা করে কী কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। কোভিডের সময় থেকে সাধারন মানুষের যে পকেটকাটা শুরু হয়েছে সেটা কী থেমেছে? সব কিছুই তো জনগণেরই পকেট কেটে হচ্ছে। যারা পকেটমার তাঁরাই রাস্তায় পকেটমার পকেটমার বলে চেঁচায়।’

উল্লেখ্য এই একই ইস্যুতে অভিষেক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিঁধে তাঁর নাম না করেই বলেছিলেন, ‘যে সব থেকে বেশি চেঁচাচ্ছেন তাকে টাকা নিতে দেখা গিয়েছে। ছোটবেলায় আমরা শুনতাম যে চুরি করে সে কিছুটা দৌড়ে পালিয়ে চোর, চোর করে চেঁচায়। এরাও সেই পকেটমার। নিজেই পকেট কেটে দৌড়ে চোর, চোর বলে চেঁচায়। যাদের চোর বলছে তাদের টিভির পর্দায় টাকা নিতে দেখা যায়নি। নারদের মুখ্য চরিত্রে যিনি ছিলেন তাকে কেন গ্রেফতার করা হল না। যে কাগজে মুড়ে টাকা নিল, সে ধোয়া তুলসিপাতা বিজেপিতে গিয়েছে বলে। যারা চোর চোর বলছে তারা নিজে জানে কত বড় চোর। তাই অপরকে চোর বলে নিজেদের দোষ ঢাকছে।’

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার