‘ঝাড়খণ্ডের এক ইতিহাসের সমাপ্তি’, শিবু সোরেনের প্রয়াণে শোকাহত মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর সোমবার সকালে দিল্লিতে মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর।

নিজের এক্স হ্যান্ডেলে, এক্সপোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন,ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা এবং আমার আদিবাসী ভাইবোনদের প্রতি গুরু দিশোম (মহান নেতা) শিবু সোরেনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। হেমন্ত সোরেনকে ভাই বলে সম্বোধন করে তিনি লিখেছেন, শিবু সোরেনের পুরো পরিবার, তার সমস্ত সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা। শিবু সোরেনকে তিনি ভালভাবে জানতেন। পাশাপাশি আন্তরিকভাবে শ্রদ্ধা করতেন। ঝাড়খণ্ডের ইতিহাসের একটি অধ্যায় সমাপ্তি ঘটল।

 

জানা গিয়েছে, একমাস ধরে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। গত কয়েকদিনে তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সোমবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শিবু সোরেনের ছেলে ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বাবার মৃত্যুর খবর জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘প্রিয় গুরুজি আমাদের ছেড়ে চলে গেছেন। আজ আমি সবকিছু হারিয়েছি।’

৪ দশক ধরে রাজনীতির ক্যারিয়ারে অনেক কাজ করেছিলেন শিবু সোরেন। ৮ বার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। ২ বার রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে প্রথমবার ঝাড়খণ্ডের প্রথবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি। বেশিদিন ছিলেন না সেই পদে।  ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত এবং ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি