দিঘার জগন্নাথ মন্দিরে সোনার ঝাড়ুর জন্য ৫,০০,০০১ টাকা দিচ্ছেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। রথের সময়ে পুরীর মন্দিরের সামনের রাস্তা সোনার ঝাড়ু দিয়ে যেমন ঝাঁট দেওয়া হয়, দিঘাতেও তেমনই হবে। আর সেই সোনার ঝাড়ুর জন্য মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত সঞ্চয় থেকে ৫ লক্ষ ১ টাকা দিচ্ছেন। আজ বুধবার (১৬ এপ্রিল) নবান্নে জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আয়োজিত উচ্চস্তরের বৈঠকে সোনার ঝাড়ুর জন্য ৫ লক্ষ এক টাকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানান,  ‘বৃহস্পতিবারই মুখ্যসচিবকে তাঁর অ্যাকাউন্ট থেকে ওই অঙ্কের চেক কেটে দিয়ে দেবেন তিনি।’

দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে যে রাজ্য সরকার অন্য মাত্রায় নিয়ে যেতে চায় তা এদিনের বৈঠকেই স্পষ্ট বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে রাজ্যের একাধিক মন্ত্রী ছাড়াও প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্তারা যেমন হাজির ছিলেন, তেমনই উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের জয়রামবাটি ও কামারপুকুরের সন্ন্যাসীরা, ভারত সেবাশ্রম সঙ্ঘ, ইসকনের প্রতিনিধিরাও। অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে হয় তার জন্য মন্ত্রী অরূপ বিশ্বাস, পুলক রায়, স্নোহাশিস চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুজিত বসুকে ২৭ এপ্রিলের মধ্যে দিঘায় পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাঁচ মন্ত্রী ছাড়াও মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারদেরও আগে পৌঁছছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠান নির্ঘন্ট ঘোষণা করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘২৮ এপ্রিলই তিনি দিঘা পৌঁছে যাবেন। ২৯ এপ্রিল থেকে যজ্ঞ শুরু হবে। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা হবে। প্রাণপ্রতিষ্ঠার দায়িত্বে থাকছেন পুরীর মন্দিরের রাজেশ দৈতাপতি। বেলা ১১টায় প্রাণপ্রতিষ্ঠা হবে।  বেলা আড়াইটে নাগাদ সরকারের তরফে অনুষ্ঠান শুরু হবে। তিনটে থেকে তিনটে বেজে ১০ মিনিটের মধ্যে মন্দিরের দ্বারোদঘাটন হবে। উদ্বোধন উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। জিৎ গঙ্গোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়, অদিতি মুন্সি, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়রা অনুষ্ঠান পরিবেশন করবেন। ছয় হাজার অতিথি-দর্শকদের বসার ব্যবস্থা থাকবে। গরমের বিষয়টি মাথায় রেখে তিনটি শীততাপনিয়ন্ত্রিত হ্যাঙারের ব্যবস্থা করা হচ্ছে। ’

এদিনের বৈঠকে ট্র্যাফিক ব্যবস্থা নিয়েও বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছছেন মুখ্যমন্ত্রী। কলকাতা, হাওড়া হয়ে যারা দিঘায় মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে যাবেন তাদের জন্য স্থানীয় থানাগুলিকে ‘মে আই হেল্প ইউ’ নামে ক্যাম্প করার নির্দেশ দিয়েছেন। মেডিক্যাল ক্যাম্পের পাশাপাশি অ্যাম্বুল্যান্স রাখারও নির্দেশ দিয়েছেন। মহাকুম্ভের মতো ভিড়ের চাপে যাতে পদপিষ্টের মতো ঘটনা না ঘটে তার জন্য বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়ে পুলিশ আধিকারিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘একটা গাড়ি অন্য  গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা যাতে না ঘটায় তার দদিকে নজর রাখবেন। মহাকুম্ভে অনেক লোক মারা গিয়েছে। একটা অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে।’ অপ্রীতিকর ঘটনা এড়াতে কোলাঘাট থেকে দিঘা পর্যন্ত পুরো সড়কপথ সিসিটিভিতে মুড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের রাশিফল: নতুন কাজ পেতে বাধা, ভ্রমণের সুযোগ, শত্রুতা বাড়বে..

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২