কার্নিভাল শুরুর আগেই শহরে থমকালো মেট্রোর পরিষেবা, ভোগান্তি যাত্রীদের

এদিন সকাল পৌনে ৯টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। ৯টা ৫০ থেকে পরিষেবা আবারও স্বাভাবিক হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতার(Kolkata) বুকে আজ রেড রোডে(Red Road) বসতে চলেছে দুর্গাপুজোর কার্নিভালের(Durga Puja Carnival) আসর। সেই কার্নিভালে যোগ দেওয়া মানুষদের বাড়ি ফিরতে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য মেট্রো রেল(Metro Rail) কর্তৃপক্ষ এদিন রাত ১১টা পর্যন্ত পরিষেবা প্রদানের কথা ঘোষণা করেছে। অথচ দেখা গেল গতকালের পরে এদিনও সকালে অফিস টাইমে যান্ত্রিক ত্রুটির কারণে থমকে গিয়েছে মেট্রো রেলের পরিষেবা। আর তার জেরে চরম ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রী থেকে আমজনতা। জানা গিয়েছে, এদিন সকাল পৌনে ৯টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। আপাতত গিরীশ পার্ক থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে।

আরও পড়ুন, লক্ষ্মী পুজোর আগে বাজার দর আগুন, নাভিশ্বাস উঠছে বাঙালির

যান্ত্রিক গোলযোগে মেট্রোর চাকা থমকে যাওয়ায় দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক স্টেশন পর্যন্ত অফিসের ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। অনেকেই দমদম কিংবা দক্ষিণেশ্বর স্টেশনে অপেক্ষা করছেন। কেউ কেউ বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। এদিন সকালে মেট্রোর তরফে বিভিন্ন স্টেশনে ঘোষণা করা হয়, যান্ত্রিক গোলযোগের কারণে দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক পর্যন্ত পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। কখন মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে, সেই বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানানো হয়নি। কেবল বলা হয়েছে, পরিষেবা স্বাভাবিক হলে জানিয়ে দেওয়া হবে। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দমদম এবং নোয়াপাড়া স্টেশনের মাঝে ৭৫০ ভোল্ট বিদ্যুৎ না থাকার কারণেই মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা চলছে।

আরও পড়ুন, ‘দ্রোহের কার্নিভাল’ ঠেকাতে ১৬৩ ধারা শহরের বেশ কিছু অংশে

উল্লেখ্য, গতকাল অর্থাৎ সোমবার দুপুরে সেন্ট্রাল এবং দমদম স্টেশনের মধ্যে প্রায় আধ ঘণ্টা মেট্রো পরিষেবা বন্ধ ছিল। দুপুর পৌনে ১২টা নাগাদ শোভাবাজার-সুতানুটি স্টেশনে এক ব্যক্তি মেট্রোলাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে উদ্ধার করতে লাইনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দুপুর ১২টা ১৮ পর্যন্ত সেন্ট্রাল এবং দমদম স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ ছিল। এর ফলে পুজোর ছুটির পরে প্রথম কাজের দিনেই সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। সোমবারের পর মঙ্গলবারও মেট্রো-বিভ্রাটের জেরে ভোগান্তি বাড়ে যাত্রীদের। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, বেলা ৯টা ৫০ মিনিটের পরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে। একই সঙ্গে মেট্রোর তরফে জানানো হয়েছে এদিন কার্নিভাল উপলক্ষ্যে দক্ষিণেশ্বর থেকে রাতের অন্তিম মেট্রো কবি সুভাষের উদ্দেশে ছাড়বে রাত ১০টা ৪৮ মিনিটে আর দমদম থেকে কবি সুভাষ অভিমুখে অন্তিম ট্রেন ছাড়বে রাত ১১টায়। একই ভাবে, কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশেও শেষ ট্রেন ছাড়বে ১১টায়। আর দক্ষিণেশ্বরের উদ্দেশে ১০টা ৪০ মিনিটে। 

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

অভিনেতা রবি মোহনের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ের খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!