৮ চাকুরীপ্রার্থীর নাম মেধাতালিকায়, তবুও মেলেনি চাকরি, বড় নির্দেশ হাইকোর্টের

মামলাকারীদের অভিযোগ ছিল, তাঁদের নাম মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও মেলেনি চাকরি! শুনানির পরে আদালতের নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলে শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগের ক্ষেত্রে নতুন করে আরও এক দুর্নীতি(School Teachers Recruitment Scam) সামনে চলে এল কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) দায়ের হওয়া এক মামলার হাত ধরে। সেই মামলা দায়ের করেছিলেন শিবরাম সিনহা-সহ ৮ চাকুরীপ্রার্থী(Job Aspirants)। মামলা দায়ের হয়েছিল রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের(West Bengal Board Of Secondary Education) বিরুদ্ধে। মামলাকারীদের অভিযোগ ছিল, তাঁদের নাম মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও মেলেনি চাকরি! কার্যত দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ হওয়ায় তাঁরা তাঁদের প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত থেকে গিয়েছেন। সেই মামলাতেই বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তবে আদালত কোনও দুর্নীতি হয়েছে কী হয়নি তা সুস্পষ্ট ভাবে জানায়নি। বরঞ্চ বিষয়টি মধ্যশিক্ষ পর্ষদের দিকেই ঠেলে দিয়েছেন, এটা প্রমাণ করতে যে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে কী হয়নি তা স্পষ্ট করতে।

আরও পড়ুন, আর জি করে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকেও হল না সমস্যার সমাধান, জারি কর্মবিরতি

এদিন অর্থাৎ শনিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাই চট্টোপাধ্যায় এই মামলায় নির্দেশ দিয়েছেন যে, আবেদনকারীদের আবেদন দীর্ঘদিন মধ্যশিক্ষা পর্ষদ ফেলে রাখতে পারে না। ৬ সপ্তাহের মধ্যে এব্যাপারে পর্ষদকে যথাযত পদদক্ষেপ করতে হবে। অর্থাৎ মামলাকারীরা চাকরি পাবেন কী পাবেন না তা তাঁদের জানাতে হবে। চাকরি পেলে দ্রুত সেই চাকরি প্রদান করতে হবে এবং যদি চাকরি তাঁরা না পান তাহলে কেন তাঁরা তা পেলেন না সেটাও জানাতে হবে। জানা গিয়েছে, ২০২০ সালে SLST’র ৪৬৫টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২১ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত ধাপে ধাপে তার জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। নবম এবং দশম শ্রেণির সাঁওতালি মিডিয়ামে কর্মশিক্ষার শিক্ষক নিয়োগের শূন্য পদ ছিল ১৯টি। মামলাকারী শিবরাম সিনহা সহ ৮ চাকুরীপ্রার্থী আদালতে জানান, মেধা তালিকায় তাঁদের নাম ছিল। এমনকী তাঁদের এডুকেশনাল কোয়ালিফিকেশন ভেরিফিকেশনও করে শিক্ষা দফতর। কিন্তু তারপরেও কারও চাকরি হয়নি।

আরও পড়ুন, দিল্লির জোড়-বিজোড় এবার উলুবেড়িয়ার রাস্তায়, মানতে হবে সব অটো-টোটোকে

নিয়োগপত্র না পাওয়ায় মধ্যশিক্ষা পর্ষদের কাছে আবেদন জানান তাঁরা। কিন্তু পর্ষদের তরফে বিষয়টিকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি বলে অবিযোগ। এরপরই ওই চাকরিপ্রার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলাকারী শিবরাম সিনহা-সহ ৮ জন চাকরি প্রার্থীদের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী এদিন মামলার সাওয়াল পর্বে আদালতকে জানান, ‘১৯টি শূন্য পদ ছিল এবং তার মধ্যে ১৭ জনের চূড়ান্ত মেধাতালিকায় মামলাকারীদের নাম ও নথিভুক্ত ছিল। সে ক্ষেত্রে সকলেরই নিয়োগ পাওয়ার কথা। অথচ স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ মামলাকারীদের সমস্ত তথ্য যাচাই করে তাদের নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত করেছে। প্রকৃত যোগ্যদের বঞ্চিত করে ওই পদে কাদের নিয়োগ করা হল? আদালতের নজরদারিতে স্বচ্ছ নিরপেক্ষের তদন্তের প্রয়োজন আছে।’ এরপরই এ ব্যাপারে পর্ষদকে সময়সীমা বেঁধে দিয়েছেন বিচারপতি রাই চট্টোপাধ্যায়। এও জানিয়েছেন, নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ করবে আদালত।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?