রবিবাজার জমজমাট, অনলাইনের কেনাকাটাকে হার মানালো দোকানের ভিড়

আমজনতা আবারও বাজারমুখী হয়েছে অনলাইনের কেনাকেটাকে পাশে সরিয়ে রেখে। তার জেরে মুখে হাসি ফুটেছে দোকানদার থেকে হকারদের মুখেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনের শনিবার মহালয়া। তারপরের শনিবারই সপ্তমী। যদিও কলকাতা(Kolkata) ও শহর লাগোয়া এলাকাগুলিতে পুজোর ঢাকে কাঠি পড়ে যায় পঞ্চমী থেকেই। খাস কলকাতাতে তো আবার তৃতীয়া ও চতুর্থী থেকেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড় আছড়ে পড়ে। সেই হিসাবে দেখতে গেলে বৃহত্তর কলকাতাবাসীর কাছে এখন হাতে মেরেকেটে ৯দিন। তাই আকাশ পরিষ্কার দেখেই কলকাতার বাজারে বাজারে শুরু হয়ে গিয়েছে পুজোর কেনাকাটার(Pujo Market) ভিড়ভাট্টা। অনেকেই হাতে বোনাস পেয়ে গিয়েছেন। বৃষ্টি থামতেই তাই কোথাও সদলবলে আবার কোথাও সপরিবারে ভিড় জমাচ্ছেন তাঁরা দক্ষিণের গড়িয়াহাট(Gariahat) থেকে নিউ মার্কেট(New Market) হয়ে উত্তরের হাতিবাগানে(Hatibagan)। দোকানে ক্রেতাদের ভিড় দেখে মুখে হাসি ফুটেছে দোকানদার থেকে হকারদেরও। সব থেকে বড় কথা আমজনতা আবারও বাজারমুখী হয়েছে অনলাইনের কেনাকেটাকে(Online Marketing) পাশে সরিয়ে রেখে।  

টানা ক’দিনের দুর্যোগমুখর পরিবেশ সরিয়ে শুক্রবার থেকেই দেখা দিয়েছে শারদ-সকালের চেনা রোদ্দুর। আর দুপুর গড়াতেই সেদিন থেকেই গড়িয়াহাট, নিউ মার্কেট, হাতিবাগানে দেখা যাচ্ছে কেনাকাটার জন্য উপচে পড়া ভিড়। সেই ভিড় রবিবার কার্যত রেকর্ড গড়ে দিয়েছে। এদিন সকাল থেকেই হাজার হাজার মানুষ সপরিবারে পুজো-শপিংয়ে মেতে উঠেছেন। শহরের উত্তর থেকে দক্ষিণে চিত্রটা কমবেশি এক। ভিড়ের চাপ সামলে কেনাকাটা সারতে গিয়ে রীতিমতো গলদঘর্ম হতে হচ্ছে অনেককে। সেই ভিড়ের মধ্যে কারও বা মানিব্যাগ চুরি যাচ্ছে, কারও বা খোয়া যাচ্ছে মোবাইল। কিন্তু তার জন্য উৎসাহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। কার্যত গড়িয়াহাটের দোকানদার থেকে হকার সবাই আকযোগে এদিন স্বীকার করছেন রবিবাজারের ভিড় অষ্টমির সন্ধ্যাকেও হার মানিয়ে দিচ্ছে। ভিড় ঠেলে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার ট্রায়াল হয়ে যাচ্ছে!

কার্যত এদিন দুপুরের পর থেকে স্রোতের মতো মানুষ ঢুকেছে বাজারগুলিতে। বৃষ্টির বিড়ম্বনা না থাকায় ব্যবসায়ীরা মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছেন সেই ভিড়কে তাঁদের দোকানের দিকে টেনে আনতে। ব্যাপক ভিড় দেখে দৃশ্যতই খুশি ব্যবসায়ীরা। দোকানদার থেকে হকার, সবাই একবাক্যে স্বীকার করছেন, ‘এত ভিড় হবে, বুঝতে পারিনি। আগামী রবিবার আরও বেশি লোক আসবে বলে আশা করাই যায়। এভাবে চললে এবার ব্যবসা ভালোই হবে বলে অকপট স্বীকারোক্তিন তাঁদের। গড়িয়াহাট হোক কী হাতিবাগান, যেসব দোকান দীর্ঘদিনের তাঁদের দাবি, এতদিন ব্যবসা করছি, কিন্তু এরকম থিকথিকে ভিড় আগে দেখেছি বলে মনে পড়ছে না। দোকানে পা রাখার জায়গাই নেই! একই সঙ্গে তাঁরা এটাও জানাচ্ছেন, মানুষ অনলাইনে কেনাকাটা করতে অভ্যস্থ হ্যে পড়েছিলেন ঠিকই কিন্তু এই ভিড়ে দোকানে ঘুরে ঘুরে হাতেনাতে জিনিস পরখ করে তা কেনার মতো সুখ তাঁরা সেখানে পাচ্ছেন না। মানুষ অনলাইন ছেড়ে আবারও তাই বাজারমুখী হয়েছেন। এটা আমাদের জয়। সারাবছর আমরা দোকান সাজিয়ে বসে থাকি। অনলাইনের কেনাকাটার দৌলতে আমাদের ব্যবসা লাটে ওঠার জোগাড় হয়েছিল। এখন দেখছি পুরাতন ছবিটাই ফিরে এসেছে।

মন পরিষ্কার রাখুন, আপনার কথাবার্তায় ‘বস’ আকৃষ্ট হবে, কর্মক্ষেত্রে বেতন বাড়বে

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ