দিনের আলোতেই ‘খুন’, রাত অবধি দেহ আগলে ভাইরা! ট্যাংরা কাণ্ডে হাড়হিম তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা রয়েছে প্রণয় দে ও তার নাবালক ছেলের। তাদের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।এদিকে প্রসণ দে-কে এখনও হাসপাতালে ভর্তি থাকতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। দে পরিবারের ছেলেরা এখনও বাইপাসের বেসরকারি হাসপাতালেই ভর্তি রয়েছেন। প্রণয় বয়ান দেওয়ার মত অবস্থায় রয়েছে বলে জানিয়েছিল চিকিৎসকেরা। সেইমত তদন্তকারীরা পৌঁছে যায় হাসপাতালে। বয়ানও রেকর্ড করা হয় প্রণয়ের। হাড়হিম করা তথ্য দিল প্রণয়। অবাক করা বিষয় হল ময়নাতদন্তের সঙ্গে মিলে যাচ্ছে প্রণয় দের বয়ান।

হাসপাতালে ভর্তি প্রণয়ের প্রাথমিক ভাবে বয়ান অনুযায়ী, মঙ্গলবার বেলার দিকেই ‘খুন’ হয়েছিলেন সুদেষ্ণা দে, রোমি দে এবং প্রিয়ম্বদা দে। সোমবার রাতে ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ার পরে মঙ্গলবার সকালে ঘুম ভাঙে দুই ভাইয়ের।তার পরেই খুন করা হয় তিন মহিলা সদস্যকে। এদিকে ওই তিন জন মহিলা সদস্যের ময়নাতদন্ত হয়েছিল বৃহস্পতিবার বেলায়। সেই রিপোর্টে বলা হয়েছিল, ময়নাতদন্তের ৩৬ থেকে ৪৮ ঘণ্টা আগে মৃত্যু হয়েছে সুদেষ্ণা, রোমি, প্রিয়ম্বদার। এই রিপোর্টের সঙ্গে প্রণয়ের দাবি মিলে যাচ্ছে। অর্থাৎ মঙ্গলবার বেলার দিকেই ‘খুন’ করা হয়েছে ওই তিন জনকে। পুলিশ সূত্রে খবর হাসপাতাল থেকে ছাড়া পাবার পর প্রণয়ের বয়ানের সত্যতা যাচাই করবেন গোয়েন্দরা। প্রণয়ের পরে এবার প্রসূনের বয়ান পেতে চাইছে পুলিশ।

একের পর এক প্রশ্ন উঠছে, তার পরে কী ঘটেছিল দে বাড়িতে? রাতে বাড়ি থেকে বার হওয়ার আগে কী করেছিলেন দে ভাইরা? তবে কি দেহ নিয়েই বাড়িতে ছিলেন তাঁরা? পাশের বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার রাত ১২টা ৫১ মিনিট নাগাদ ট্যাংরার অটল শূর রোডের বাড়ি থেকে কিশোর প্রতীপ দে-কে নিয়ে বেরিয়ে গিয়েছিলেন দুই ভাই প্রণয় এবং প্রসূন শূর। মাঝে ওই সময়ে কী চলেছিল দে বাড়ির অন্দরে? বাড়িতে তিন মহিলার দেহ নিয়েই কি বেলা থেকে রাত পর্যন্ত কাটিয়েছিলেন বাকি তিন সদস্য? এসব প্রশ্নের উত্তর পেতে প্রসূণের বয়ান রেকর্ড করবে গোয়েন্দারা। প্রণয়ের সঙ্গে পুলিশ কথা বললেও তাঁর সঙ্গে এখনও কথা বলতে পারেনি। শারীরিক অবস্থার উন্নতি হলে তবেই গোয়েন্দারা প্রসূণের বয়ান রেকর্ড করতে পারবে। এদিকে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছিল একটাই ছুরি, ফিঙ্গারপ্রিন্টের সূত্র ধরে খুনির নাগাল পেতে চাইছে মার্ডার স্কোয়াডের অফিসাররা।

ফুটবল বিশ্বকাপ ২০২৬: হাইতিকে ১-০ গোলে হারাল স্কটল্যান্ড

মায়ের ফোন ধরতে সংবাদ সম্মেলন থামালেন নীতীশ কুমার রেড্ডি, ভাইরাল আবেগঘন মুহূর্ত

বাংলায় বর্ষার এন্ট্রি, ছাতা রেডি রাখুন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি

হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, সোনা-রুপো ও নগদ লুট করে চম্পট দুষ্কৃতীদের

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর