সিবিআইয়ে আস্থা নেই, নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ আরজি করের নির্যাতিতার বাবা-মা

Share:

নিজস্ব প্রতিনিধি : আরজি কর কান্ডে সিবিআই-এ অনাস্থা, নতুন করে তদন্ত চেয়ে মামলা দায়ের হল হাইকোর্টে। বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর)মামলা দায়ের করলেন তিলোত্তমার বাবা-মা।

নতুন করে যদি কলকাতা হাইকোর্টে এই মামলা শুরু হলে, প্রথম বিচার্য বিষয় হবে, আদৌ এই মামলাটি শোনা যেতে পারে কিনা। শীর্ষ আদালতে তিলোত্তমার পরিবারেরও আইনজীবী রয়েছে। সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে, সুপ্রিম কোর্টেও তিলোত্তমার পরিবারের আইনজীবী হাইকোর্টে মামলার বিষয়টি উল্লেখ করতে পারেন।

এর আগে সিবিআই তদন্তে আসল দোষীদের ধরার বিষয়ে অগ্রগতি না হওয়ায় আক্ষেপ করে নির্যাতিতার বাবা মা। প্রথম থেকেই এই মামলায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে এসেছিলেন তিলোত্তমার বাবা-মা। কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সিবিআই যখন তদন্তভার হাতে নেয়, তখনই স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করে।বর্তমানে এই মামলা শীর্ষ আদালতে বিচারাধীন।

দীর্ঘদিন ধরেই সিবিআই তদন্তের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। আর এই বিষয়টি আরও জোরাল হয়েছে, যখন ৯০ দিনের মধ্যে সিবিআই চার্জশিট আদালেত পেশ করতে পারে নি। এই কেসের অন্যতম অভিযুক্ত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে যায়। তখন থেকেই ক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা।

আরজি কর কান্ডে তদন্তের ভার প্রথমে পুলিশের হাতে ছিল। পরে আদালতের নির্দেশে তা সিবিআই এর হাতে যায়। কিন্তু ঘটনার ৯০ দিন পেরিয়ে যাওয়ার পরেও তদন্তের কোন অগ্রগতি না হওয়ায় অভিযোগ ওঠে যে সিবিআই ঠিক মতো তদন্ত করছে না। সিবিআই তদন্তে অনাস্থা জানিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হল তিলোত্তমার বাবা-মা।

ব্ল্যাকমেইলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী