টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, কলকাতা সহ বঙ্গে

শুধু এদিনই নয়, আগামিকালও কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনি সকালে কলকাতার(Kolkata) ঘুম ভেঙেছে বৃষ্টির মধ্যে দিয়ে। দফায় দফায় বৃষ্টিতে ভিজে চলেছে মহানগর। কখনও ঝেঁপে, কখনও মাঝারি, কখনও বা হালকা বৃষ্টি(Rain) ঝরে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার দিনভর বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের(South Bengal) বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের(North Bengal) কয়েকটি জেলায় আবার ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। শুধু এদিনই নয়, আগামিকালও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি, বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

বঙ্গোপসাগরে(Bay of Bengal) একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছিল। তবে সেই নিম্নচাপ কেটে গিয়েছে। শক্তি হারিয়ে সেটি ঘূর্ণাবর্তে পরিণত হয়েছিল। সেটি পরে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। তবে বঙ্গোপসাগরের উপর একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটি দিঘার ওপর দিয়ে গিয়েছে। ঘূর্ণাবর্তটি যখন বঙ্গোপসাগরে ছিল, সেই সময় প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। ফলে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। আর এই কারণেই বৃষ্টি হচ্ছে। এদিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।

এদিকে বৃষ্টির হাত ধরে পারা পতনের ধারা অব্যাহর রয়েছে শহর কলকাতায়। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি রেকর্ড হয়েছে। আগামী সোমবার পর্যন্ত তাপমাত্রা ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। এদিকে টানা বৃষ্টিতে কিছুটা হলেও বিপর্যস্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের জনজীবন। রাস্তাঘাটে লোক ও বাস কম নেমেছে। দোকানপাটও কিছু কম খুলেছে। 

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!