আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে রাজ্যের কিছু জেলায় হতে পারে শিলাবৃষ্টি। ইতিমধ্যে এই বিষয়ে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব অসম ও তার আশেপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর বাংলাদেশের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবেই আগামী ৪৮ ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। ঝড় বৃষ্টির পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের বিভিন্ন জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

লেন্সবন্দী হওয়ার হাত থেকে বাঁচতে পইপই করে পালালেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ফেসবুকের প্রেম পেল পূর্ণতা, চার হাত এক হল নদিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন যুগলের

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর