আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামছেন সৌরভ- ডোনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ড নিয়ে আমজনতাদের সঙ্গে পা মিলিয়ে রাজপথে নামেছে বিশিষ্টজনেরা। তবে সেইসময় দেখা যায়নি সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়কে। আর তা নিয়ে শুরু হয় নানা প্রশ্ন। এই আবহে এবার রাজপথে নামার সিদ্ধান্ত নিলেন সৌরভ এবং ডোনা। আগামীকাল  বুধবার অর্থাৎ ২১ অগস্ট  সন্ধ্যা সাড়ে সাতটার সময় বড়িষা থেকে মিছিলে পা মেলাবেন দুজনে।

ডোনা গঙ্গোপাধ্যায়ের   নাচের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এই প্রতিবাদ মিছিল। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে এই প্রতিবাদ। আর মিছিলে যোগ দেওয়ার জন্য বিভিন্ন নৃত্যশিল্পীকে আবেদন জানান হয়েছে। এই মিছিলটি বুধবার জেমস লং সরণি, বেহালা চৌরাস্তা ব্লাইন্ড স্কুল হয়ে ফের ডোনার নাচের স্কুলের সামনে গিয়ে শেষ হবে বলে জানান হয়েছে।

অন্যদিকে আরজি করের ঘটনার প্রতিবাদে  সোশ্যাল মিডিয়া প্রোফাইলে কালো ছবি আপলোড করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর ইন্সটাগ্রাম, টুইটারে দেখা যায় কালো ছবি। তিনি ইন্সটাগ্রাম স্টোরিতেও কালো ছবি আপলোড করেন। উল্লেখ্য, আরজি কর কাণ্ড নিয়ে ‘রাত দখল’ কর্মসূচীর ডাক দিয়েছিল মহিলারা। কিন্তু সেখানে দেখা যায়নি ডোনাকে। তা নিয়ে সৌরভ পত্নী জানিয়েছিলেন, ’ সানার শরীর ভাল না। হঠাৎ ডিহাইড্রেশন হয়। বমি করতে শুরু করে। তাই আমরা  যেতে পারিনি।‘ এখান থেকেই স্পষ্ট যে মেয়ে সানা অসুস্থ না হলে ‘ রাত দখল’ কর্মসূচীতে রাজপথে নামতেন ডোনা। এরপরেই পথে নামার কথা ঘোষণা করলেন সৌরভ পত্নী।

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের