পুজোয় গত দু’বছরের থেকে এবারে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেশি কলকাতায়

৩ দিনে খাস কলকাতায় মোট দুর্ঘটনার সংখ্যা ১৭টি। মৃত্যু হয়েছে ৫জনের। কেন এত দুর্ঘটনা ও প্রাণহানি? তা নিয়ে বিশ্লেষণে বসেছে লালবাজার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ষষ্ঠী থেকে অষ্টমি/নবমী। ৩ দিনে খাস কলকাতায় মোট দুর্ঘটনার(Accidents) সংখ্যা ১৭টি। মৃত্যু(Death) হয়েছে ৫জনের। ২০২২ এবং ২০২৩ সালে দুর্গাপুজোর(Durga Puja) রাতের তুলনায় এবার দুর্ঘটনার সংখ্যা ও তার জেরে প্রাণহানির ঘটনা অনেকটাই বেশি। এমনটাই বলছে লালবাজারের(Lalbazaar) পরিসংখ্যান। ওই দু’বছরে শহরে পথ দুর্ঘটনায় ২টি করে প্রাণহানি হয়েছিল। কিন্তু, এবার সেই সংখ্যা ৫। কেন এত দুর্ঘটনা ও প্রাণহানি? তা নিয়ে বিশ্লেষণে বসেছে লালবাজার। নজরদারিতে ফাঁক, নাকি অসচেতনতা, বাইকের বেপরোয়া গতি, গাড়িচালকদের দৌরাত্ম্য? আগামী বছরকে সামনে রেখে এখন থেকেই চুলচেরা বিশ্লেষণে নেমেছে ট্রাফিক বিভাগ। লালবাজারের রিপোর্ট বলছে, ৫টি মৃত্যুর মধ্যে ৩টি হয়েছে ই এম বাইপাসে, ১টি বাসন্তী হাইওয়েতে ও ১টি তারাতলা রোডে। ই এম বাইপাসে একই ঘটনায় দুই বাইক চালকের প্রাণহানি হয়। তাঁদের বয়স ২৫’র নীচে।  

আরও পড়ুন, ‘সিপিএম কালকেউটের জাত, একদম বিশ্বাস করবেন না’, জনতাকে বার্তা পার্থ’র

পুজোর আগে কলকাতা পুলিশের(Kolkata Police) তরফে জানানো হয়েছিল, শহরজুড়ে বাইক বাহিনীর দাপট কমাতে বিশেষ টিম মোতায়েন করা হয়েছে। ৫০টির বেশি জায়গায় পোস্টিং করা হয় সেই টিমগুলিকে। বিশেষ নজর ছিল ই এম বাইপাসের ওপর। রুবি ক্রসিংয়ের কাছে সপ্তমীতে রাত পৌঁনে ৩টে নাগাদ রেস করতে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়। এখানেই প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। সূত্রের খবর, বাইপাসের ওপর অন্যতম গুরুত্বপূর্ণ মোড় থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কীভাবে বাইক রেস হচ্ছিল? নজরদারি ছিল না কেন? সংশ্লিষ্ট ট্রাফিক গার্ডের থেকে এর উত্তর জানতে চেয়েছেন ডিসি ট্রাফিক(সাউথ) অমিতকুমার সাউ। স্থানীয় বাসিন্দারা অবশ্য জানিয়েছেন, বাইপাস সংলগ্ন কোনও বড় পুজো হয় না। তাই অন্যান্য দিনের তুলনায় পুজোর সময় বাইপাসে যানবাহনের সংখ্যা কমে যায়। এই সুযোগে বাড়ে বাইক চালকদের দাপট। গড়িয়া মোড় সংলগ্ন বাইপাসে পুজোর দিনগুলিতে প্রায় শতাধিক মামলা রুজু করা হয়েছে।     

আরও পড়ুন, বাংলায় উপনির্বাচনের মুখে GST ইস্যু এগিয়ে দিল তৃণমূলকে, অস্বস্তিতে বিজেপি

অন্যদিকে, বাসন্তী হাইওয়েতে পুজোর সময়ে ২টি দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িতে ধাক্কা মারায় ১ বাইকচালকের মৃত্যু হয়েছে। ভাঙড় থানা এলাকার অবকাশের কাছে দুর্ঘটনাটি ঘটে। এই এলাকা এবারই কলকাতা পুলিশের অধীনে এসেছে। মূল শহর থেকে এই এলাকা অনেকটাই দূরে। তার জেরে স্বাভাবিকভাবেই নজরদারি কিছুটা হলেও কম। যদিও সেকথা মানতে নারাজ পুলিশ। ট্রাফিক বিভাগ সূত্রের দাবি, বিপজ্জনক গতিতে বাইক ছোটাচ্ছিলেন ওই যুবক। তাঁর সামনে একটি গাড়ি এসে যাওয়ায় দ্রুত ব্রেক কষেন তিনি। তবে বাইকের গতি এতটাই ছিল যে, নিয়ন্ত্রণ করতে পারেননি ওই যুবক। সব দুর্ঘটনাই দুর্ভাগ্যজনক। তাই সবকটি ট্রাফিক গার্ডকে পরের বারের পুজো নিয়ে এখন থেকেই সতর্ক করা হয়েছে।

মেট্রোপলিটনে দলীয় অফিসের দখল নিয়ে তালা ঝোলাল ফিরহাদরা, আইনি পথে কালীঘাট তৃণমূল

আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

রাজ্যে ১০৮ জন আইসির বদলি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

অভিনেতা রবি মোহনের বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল আড়াই লক্ষ টাকা ও হিরের নেকলেস

‘ম্যাডাম ঘুমাচ্ছেন’, বিমান ছিনতাইয়ের খবর বেনজির ভুট্টোর গোচরে আনতে ব্যর্থ হয়েছিলেন সিঙ্গাপুরি দূত

প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারির অফিসের ড্রয়ার থেকে কন্ডোম উদ্ধার! শোরগোল হাওড়ায়

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!