কসবাকাণ্ডে নির্যাতিতা ছাত্রীর পাশে রয়েছে তৃণমূল, জানালেন শশী পাঁজা

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় নিন্দা তৃণমূলের। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক। সকলেই মর্মাহত। তৃণমূল কংগ্রেস নির্যাতিতার পাশে রয়েছে। পুলিশ ১২ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিন বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন, অপরাজিতা বিল আটকে রেখেছে বিজেপি। একমাত্র বাংলার সরকারই অপরাজিতা বিল নিয়ে কথা তুলেছে। কিন্তু সেটা আটকে রেখেছে বিজেপি।

মন্ত্রীর পাশাপাশি এই ঘটনার নিন্দা করেছেন টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি বলেন, এই ধরনের ঘৃণ্য ঘটনার ধিক্কার জানার ভাষা নেই। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হবে। কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে রাজনীতি করার চেষ্টা চলছে। তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।

কসবা থানা এলাকার কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মনোজিৎ মিশ্র, জেব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায়। খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। কসবার ল-কলেজে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী বলে অভিযোগ। বাকি ২ জনের মধ্যে একজন কলেজের কর্মী ও ১জন কলেজের পড়ুয়া। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক টিম।

জানা গিয়েছে, গত বুধবার কলেজের মধ্যেই ওই ছাত্রীকে গণমধর্ষেণের অভিযোগ উঠেছে কলেজের প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে। তার সঙ্গে আরও ২ জন রয়েছে বলে জানা গিয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। বলা হয়েছে, বুধবার কলেজের ভিতরেই ওই ছাত্রীকে ধর্ষণ করে ৩ জন। তারপরেই কসবা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ দায়ের করার পরেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে তাঁর মেডিক্যাল টেস্ট করা হয়েছে। সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই তদন্তে নেমে ৩জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয়েছে। অভিযুক্তদের আগামী ১ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়