দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৪ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে পুলিশের হাতেই গ্রেফতার দুই পুলিশকর্মী

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সরকারি আধিকারিক বলে নিজেদের পরিচয় দিয়ে এক গাড়ি চালকের কাছ থেকে ৪ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে শেষে কলকাতা পুলিশেরই(Kolkata Police) হাতে কিনা গ্রেফতার হল বাহিনীরই দুই পুলিশকর্মী। চাঞ্চল্যকর এই ঘটনার জেরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের পুলিশ প্রশাসনে। কলকাতার কড়েয়া থানার(Koreya Police Station) পুলিশ বুধবার যে ২জন পুলিশ কর্মীকে(2 Officer Arrested) গ্রেফতার করেছে তারা হল কৌশিক ঘোষ ও মহম্মদ মন্টি। দুইজনই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের(Detective Department) কর্মী। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ৪ লক্ষ টাকা তোলাবাজির লক্ষ্য নিয়ে এরা মাঠে নামলেও শেষপর্যন্ত ১ লক্ষ ৯৫ হাজার টাকা হাতে পেয়েছিল। এই দুইজনকে জেরা করে পুলিশ দেখতে চাইছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িয়ে আছে কিনা।

আরও পড়ুন, মাল পুরসভার চেয়ারম্যানের পথেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ স্বপনের, হতে পারেন গ্রেফতারও

জানা গিয়েছে, কিছুদিন আগেই সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে একটি গাড়ি ভাড়া করেছিল কৌশিক আর মন্টি। বালিগঞ্জ থেকে সেই গাড়ি ভাড়া করা হয়। পরে ভাড়া গাড়ির চালক আসতেই তাঁকে রীতিমতো শাসানো হয়। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে গাড়ি চালকের থেকে ৪ লক্ষ টাকা দাবি করা হয়। ড্রাইভারের পরিবার ঘটনার কথা জানতে পেরেই কড়েয়া থানার পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেতেই তৎপর হয় পুলিশ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেই পুলিশ এদিন লালবাজারের অদূরেই গ্রেফতার করে দুইজনকে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ৪ লক্ষ টাকা মুক্তিপণের দাবি করলেও শেষমেশ ১ লক্ষ ৯৫ হাজার টাকা আত্মসাৎ করেছে দুইজন মিলে। উদ্ধার হয়েছে সেই ১ লক্ষ ৯৫ হাজার টাকাও। 

আরও পড়ুন, বীরভূমের তৃণমূল আবারও কেষ্টময়, ফিকে হচ্ছেন দলের বাকি নেতারা

লালবাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির এই অভিযোগ সামনে আসতেই রাজ্য পুলিশ প্রশাসনে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মূল ঘটনার দিন অর্থাৎ ২৯ অগস্ট, এই ২জন বালিগঞ্জ সার্কুলার রোড থেকে ট্যাক্সি ভাড়া করে মহাকরণ হয়ে শক্তিগড় যাবে বলে। মহাকরণের সামনে গাড়ি দাঁড় করিয়ে ভিতরে ঢুকে যায় ২জনে। পরে বেরিয়ে এসে দুইজনে দাবি করে যে গাড়িটি চোরাই গাড়ি আর তারা পুলিশ কর্মী। ৪ লক্ষ টাকা না দিলে ট্যাক্সি চালককে মাদক মামলায় ফাঁসিয়ে দেবে তারা। বাজেয়াপ্ত করা হবে তাঁর গাড়িটিও। সেই সময় ভয়ে ওই ট্যাক্সি চালক ১ লক্ষ ৯৫ হাজার টাকা ২ জনের হাতে তুলে দেন। সেযাত্রায় মুক্তি পেলেও পরে কড়েয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তার জেরেই আজকের এই গ্রেফতারি।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ