আর কয়েক ঘন্টার মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি কলকাতায়, জারি কমলা সতর্কতা

এদিন থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ডুবতে চলেছে কলকাতা। এদিন ৭ থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শনিবারও ভারী বৃষ্টি চলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে পুজোর মুখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সৌজন্যে দক্ষিণ চিন সাগরে জন্ম নেওয়া ঘূর্ণাবর্ত যা ঘূর্ণিঝড় হিসাবে ভিয়েতনামে আছড়ে পড়ার পরেও লাওস অতিক্রম করে হাজির হয়েছে মায়ানমারের বুকে। সেখানে সে ঘূর্ণাবর্তের রূপে ছিল গতকাল সকাল পর্যন্ত। কিন্তু এই ২৪ ঘন্টার মধ্যেই সে মায়ানমার অতিক্রম করে পা রেখেছে বাংলাদেশের অন্দরে। এদিন অর্থাৎ শুক্রবার সকালে তার অবস্থান ধরা পড়েছে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায়। আলিপুর আবহাওয়া দফতরের দাবি, এই ঘূর্ণাবর্ত এদিনই দুপুরের মধ্যে নিম্নচাপের রূপ নিতে চলেছে। ধীরে ধীরে তা পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে সরবে এবং পশ্চিমবঙ্গে উপকূলের কাছে এসে গভীর নিম্নচাপের(Deep Low Depression) রূপ নেবে। আর তার জেরে এদিন থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ডুবতে চলেছে কলকাতা(Kolkata)।  

আরও পড়ুন, শিয়ালদা ডিভিশনে ২ দিনে বাতিল থাকবে ৪০টি লোকাল ট্রেন

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায় এই নিম্নচাপ অবস্থান করবে। আর তার জেরে এদিন ও আগামিকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির(Heavy to Most Heavy Rainfall) সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতা ছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা সহ এই জেলাগুলিতে সেই কারণে কমলা সতর্কতা(Orange Alert) জারি করা হয়েছে। এই জেলাগুলিতে এদিন ৭ থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও এদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামিকাল অর্থাৎ শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে।

আরও পড়ুন, আর জি কর কাণ্ডে সঞ্জয়ের Narco Analysis Test’র পথে CBI

আগামিকাল অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। নিম্নচাপ পরিস্থিতির প্রভাবে সমুদ্রও উত্তাল রয়েছে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। তা চলতে পারে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার