Durga Puja : এবারের দুর্গাপুজোয় উত্তর ও মধ্য কলকাতার এই পুজোগুলো ঘুরে নিন ঝটপট

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : পুজো মানেই আবেগ, পুজো মানেই মজা আর তার সাথে ঘোরাঘুরি, আড্ডা আরো কত কী। তবে এবার আরজি করের নৃশংস অভয়া কাণ্ডের জন্য বেশ কিছুদিন একটু ফিকে হয়ে থাকলেও আবেগপ্রবণ বাঙালির উচ্ছাস আবার জেগে উঠেছে  ও তারা ফিরে এসেছে তাদের প্রাণের পুজোয়। এই দুর্গাপুজোয় কে না চায়, মেট্রো বা ট্রেনে করে একটু ঘোরাঘুরি করতে ! বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকা, বাবা- মা’কে সাথে নিয়ে পুজোয় প্যান্ডেল হপিং করতে আত্মহারা বাঙালি একেবারে সর্বাগ্রে। তবে দুর্গা পুজোয় বাসে করে ঘোরাঘুরির চেয়ে ট্রেনে বা মেট্রোতে করে ঘোরাঘুরি অনেক শ্রেয়। মেট্রো বা ট্রেনে যাতায়াতে অনেক সময় বাঁচে আর তার সাথে অল্প সময়ে বেশ অনেক কটা প্যান্ডেল ঘোরা হয়ে যায়। চলুন, তবে জেনে নেওয়া যাক, এই পুজোয় উত্তর কলকাতা থেকে শুরু করে মধ্য কলকাতার কোন কোন পুজোগুলো আপনি ঘুরে নিলে আপনার মন একেবারে খুশিতে চনমনে হয়ে উঠবে।

বাগবাজার সার্বজনীন : বাগবাজার সার্বজনীন উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত সার্বজনীন শারদীয়া দুর্গাপূজা মণ্ডপ। এই পুজোর সাথে নেতাজী সুভাষ চন্দ্র বসুর স্মৃতি জড়িয়ে আছে। আপনি মেট্রোতে করে আসতে চাইলে শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে একটু হেঁটে বাগবাজার চলে যান। কিংবা, শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে নেমে রাজবল্লভ পাড়া হয়ে সোজা বাগবাজারের দিকে হেঁটে গিরীশ চন্দ্র ঘোষের বাড়ি পেড়িয়ে হেঁটে গিয়ে বা দিকের রাস্তায় গেলে পৌঁছে যাবেন বাগবাজার সার্বজনীন। 

জগৎ মুখার্জি পার্ক : বাগবাজার সার্বজনীন থেকে আবার রাজবল্লভ পাড়া মোড় পর্যন্ত আসলে ডান হাতে পার্কটিই হল জগৎ মুখার্জি পার্ক। নিকটতম মেট্রো স্টেশন হল শ্যামবাজার মেট্রো ও শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন। 

শোভাবাজার রাজবাড়ী : শোভাবাজার মেট্রো স্ট্রেশনের নেমে রাজা নবকৃষ্ণ স্ট্রিটে ঢুকলেই জয়পুরিয়া কলেজের বিপরীতেই অবস্থিত শোভাবাজার রাজবাড়ী। জানা যায়, ১৭৫৭ সালে এই রাজবাড়ির দুর্গাপুজো  রাজা নবকৃষ্ণ দেব শুরু করেছিলেন।

আহিরীটোলা সার্বজনীন : শোভাবাজার মেট্রো স্ট্রেশনে নেমে আহিরীটোলাগামী রাস্তায় কিছুটা গেলেই পৌঁছে যাবেন এই পুজো প্যান্ডেলে।

মহম্মদ আলী পার্ক : মেট্রোতে করে এম জি রোড মেট্রো স্টেশনে নেমে মেডিকেল কলেজের অভিমুখে হাঁটলে কিংবা সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেমে মহাজাতি সদনের অভিমুখে একটু হাঁটলে দেখতে পাবেন “মহম্মদ আলী পার্ক” পুজো মণ্ডপ।

কলেজ স্কোয়ার : এর নিকটবর্তী মেট্রো স্টেশন এম জি রোড। এম জি রোড মেট্রো স্টেশনের সামনে থেকে  থেকে অটো ধরে সোজা কলেজস্ট্রীট গিয়েই অনায়াসে পৌঁছে যান কলেজ স্কোয়ারে।  

সন্তোষ মিত্র স্কোয়ার : শিয়ালদহ স্টেশন থেকে প্রাচী সিনেমা হলের পাশের গলি দিয়ে সোজা পৌঁছে যাবেন সন্তোষ মিত্র স্কোয়ারে। কিংবা কলেজস্ট্রীট থেকে সোজা সূর্য সেন স্ট্রিট ধরে হেঁটে রাজা রামমোহন সরণী ও শশী ভূষণ স্ট্রিট ধরে হাঁটলে পৌঁছে যাবেন সন্তোষ মিত্র স্কোয়ারে বা লেবু তলা পার্কে। জানিয়ে রাখা ভালো, কলেজস্ট্রীট থেকে সন্তোষ মিত্র স্কোয়ার হেঁটে আসতে সময় লাগবে আনুমানিক ২০ মিনিট।

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

রাস্তায় গাড়ি চালানোর সময়ে সতর্ক হোন, পরিবারে অশুভ ঘটনার সম্ভাবনা….

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১