মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির সৌন্দর্য বাড়াতে অনেকেই বাড়িতে মানি প্ল্যান্ট রাখেন। শুধু সাজসজ্জা নয়, বাস্তু শাস্ত্রেও এই গাছকে সমৃদ্ধি ও ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। তবে মানি প্ল্যান্ট রাখার ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু বাস্তু নিয়ম। বিশেষ করে গাছের লতা কোন দিকে বাড়ছে, সেদিকে নজর রাখা জরুরি বলে মনে করা হয়। কারণ একটা ভুলে সমৃদ্ধির বদলে নেমে আসতে পারে ঘোর বিপদ।  জেনে নিন কোন কোন দিকে খেয়াল রাখবেন-  

মানি প্ল্যান্টের লতা কি মাটিতে ছড়ানো উচিত?

বাস্তু মতে, মনি প্ল্যান্টের লতা কখনও মাটিতে ছড়িয়ে যেতে দেওয়া উচিত নয়। লতা নিচের দিকে নেমে মাটি স্পর্শ করলে তা অশুভ বলে মনে করা হয়। এর ফলে বাড়ির সুখ-সমৃদ্ধি ব্যাহত হতে পারে এবং আর্থিক সমস্যা বা ঋণের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করা হয়। তাই গাছের লতাকে সবসময় উপরের দিকে বাড়তে দেওয়া ভাল। এর জন্য দড়ি, কাঠের খুঁটি কিংবা দেওয়ালের কোনও সাপোর্ট ব্যবহার করে লতাকে উপরের দিকে তুলে দেওয়া যেতে পারে। 

কোন দিকে রাখবেন মানি প্ল্যান্ট?

মানি প্ল্যান্ট রাখার ক্ষেত্রে দিকও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বাস্তু শাস্ত্রে মনে করা হয়। বাড়ির দক্ষিণ-পূর্ব দিক, অর্থাৎ অগ্নি কোণকে মানি প্ল্যান্ট রাখার জন্য শুভ বলে ধরা হয়। এই জায়গায় গাছ রাখলে অর্থনৈতিক সমৃদ্ধির পথ প্রশস্ত হয় বলে বিশ্বাস রয়েছে। অন্যদিকে উত্তর-পূর্ব বা ঈশান কোণে  মানি  প্ল্যান্ট না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বাস্তু মতে, এই জায়গায় গাছটি রাখলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। 

গাছ শুকিয়ে গেলে কী করবেন?

 মানি প্ল্যান্ট হঠাৎ হলুদ হয়ে গেলে বা শুকিয়ে যেতে শুরু করলে সেটিকেও বাস্তুতে শুভ লক্ষণ হিসেবে দেখা হয় না। শুকনো ও হলুদ পাতা দ্রুত ছেঁটে ফেলা উচিত। এতে গাছের স্বাস্থ্যও ভাল থাকবে এবং ঘরের পরিবেশও পরিচ্ছন্ন থাকবে। 

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের