ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: প্রশ্নফাঁসের বিরুদ্ধে পড়ুয়াদের বিধানসভা অভিযানকে ঘিরে সোমবার (১০ অগস্ট) অগ্নিগর্ভ হয়ে উঠেছে রাঁচি। পড়ুয়াদের আন্দোলন দমাতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করেছে পুলিশ। নিরস্ত্র পড়ুয়াদের উপরে পুলিশের বলপ্রয়োগের বিরুদ্ধে সরব হয়েছেন লোকসভার বিরোধি দলনেতা রাহুল গান্ধি। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের নিন্দা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে অবিলম্বে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধানের পরামর্শও দিয়েছেন।

ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন ও স্কুল সার্ভিস কমিশনের প্রশ্নফাঁসের প্রতিবাদে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছেন পড়ুয়ারা। ওই সংবেদনশীল আন্দোলন ঘিরে হিসেব কষেই পা ফেলছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি।  যদিও ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে রাহুলের ‘নীরবতা’ নিয়ে গত কয়েকদিন ধরেই প্রশ্ন তুলে চলছিল বিজেপি নেতৃত্ব। ঝাড়খণ্ডে ক্ষমতায় ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের সরকার থাকার কারণেই রাহুল নীরব কিনা, সেই প্রশ্ন তুলে খোঁচাও দিয়েছিলেন বিজেপি নেতারা।  এদিন আন্দোলনরত পড়ুয়াদের বিধানসভা অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাঁচি। পুলিশের একাধিক ব্যারিকেড ভেঙে বিধানসভা ভবনের গেট পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। এমনকি লাঠি-ও চালায়।

এদিন সন্ধেয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’-এ এক পোস্টে আন্দোলনরত পড়ুয়াদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা জানিয়েছেন রাহুল গান্ধি। ‘এক্স’-এ তিনি লেখেন, ‘ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ করাটা ভুল। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার শিক্ষার্থীদের রয়েছে এবং একমাত্র আলোচনার মাধ্যমেই এর সমাধান সম্ভব। ঝাড়খণ্ড সরকারের উচিত শিক্ষার্থীদের কথা শোনা এবং অবিলম্বে তাদের সমস্যার সমাধান করা।’

 

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য