জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার ক্ষত সেরে উঠতে না উঠতেই ফের কাঁপল লাতিন আমেরিকার আরও একটি দেশ। আজ, সোমবার (স্থানীয় সময়) দুপুরে তীব্র কম্পন অনুভূত হয় কলম্বিয়ায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে ভেনেজুয়েলার সীমান্ত পর্যন্ত অনুভূত হয়েছে কম্পন। কলম্বিয়ায় ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে বহু বাড়ি। আহত অনেকে। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে সেখানকার প্রশাসন। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।

কলম্বিয়ার চোকো প্রদেশের সান হোসে ডেল পালমারের প্রায় ৫ কিলোমিটার পূর্বে মাটির ১০৭ কিমি গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। এমনটাই জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে। যদিও সুনামি সতর্কতা জারি হয়নি এখনও পর্যন্ত। অন্য সূত্রে খবর, কম্পনের মাত্রা ৭.১। কলম্বিয়ার বিভিন্ন স্থানে, এমনকি ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে অনেক দূরের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কলম্বিয়ার বাইরে ভেনেজুয়েলা সীমান্তের দিকেও কম্পন অনুভূত হয়েছে। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ভূমিকম্প প্রসঙ্গে চোকো প্রদেশের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা-কুরি এক্সে জানিয়েছেন, ‘আমরা এইমাত্র চোকো প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত করলাম। আমরা পরবর্তী কম্পন বা ‘আফটারশক’ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। যদিও ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সান হোসে ডেল পালমারের কাছাকাছি। তবুও রাজধানী কুইবদো-তে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বাড়িগুলির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। আমরা ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাইয়ের কাজ শুরু করেছি এবং এই ভূমিকম্প নিয়ে শীঘ্রই প্রথম আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করব।’

আরও পডুন: ‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

কলম্বিয়া দক্ষিণ আমেরিকার অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে একটি। একাধিক টেকটোনিক প্লেটের সীমানা ও প্রধান চ্যুতিরেখার (ফল্ট সিস্টেম) কাছাকাছি অবস্থানের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প প্রায়শই অনুভূত হয়। কলম্বিয়ার পাশের দেশ ভেনেজুয়েলায় কয়েকমাস আগেই জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছিল। যার ফলে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে লাতিন আমেরিকার এই দেশটি। আজকের ভূমিকম্পের পর কলম্বিয়ার হালও সেটা হবে? তেমনই আশঙ্কা বিশেষজ্ঞদের।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল