রোগ প্রতিরোধ ক্ষমতায় কে বেশি এগিয়ে আপেল নাকি পেয়ারা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘনঘন আবহাওয়া বদলে শরীরে দেখা দিতে পারে একাধিক সমস্যা। তাই সুখাদ্য ও সুঅভ্যেসের প্রতি ধ্যান দেওয়া প্রয়োজন। রোগ প্রতিরোধ দূর্বল হলে বারবার শারীরিক অসুস্থতায় ভুগতে হতে পারে। এক্ষেত্রে অনেকেই আছেন যারা প্রতিযোগিতা করেন তাও আবার আপেল ও পেয়ারা নিয়ে। জানেন কী রোগ প্রতিরোধ ক্ষমতাকে চাঙ্গা রাখার কাজে আপেল না পেয়ারা কোনটা বেশি কার্যকরী?  তবে জেনে নিন এই নিয়ে কি বলছেন পুষ্টিবিদেরা।

আপেলের পুষ্টিগুন :  বিশেষজ্ঞদের মতে, রোজ একটা করে আপেল খেলেই নাকি দূরে থাকে জটিল অসুখ। কেননা এতে রয়েছে ভিটামিন খনিজ থেকে শুরু করে পর্যাপ্ত ফাইবার, জল ও অ্যান্টিঅক্সিডেন্ট। রোজ একটি আপেল খেলে হার্ট থাকে সুস্থ। আপেল শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল বের দূর করে। ফলে কমে হৃদরোগের ঝুঁকি। অন্যদিকে ডায়াবিটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। ক্যানসার থেকে শুরু করে অ্যাজমার সমস্যাতেও কাজে লাগে এই আপেল।

পেয়ারার পুষ্টিগুণ : স্বাস্থ্যগুণে আপেলের পাশাপাশি পেয়ারাও কম যায় না। সস্তার এই ফলেই আছে জরুরি সব ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ফাইবার থেকে শুরু করে ভিটামিন এ, বি, কে, পটাশিয়াম, ক্যালসিয়াম, প্রোটিন ও প্রয়োজনীয় সব খনিজ পদার্থ। চোখের সুস্থতা থেকে শুরু করে দাঁতের সমস্যায়, ডায়াবেটিস প্রতিরোধে, কোলেস্টেরল ও সুগারকেও বশে আনা যায়। তাই নিয়মিত একটি করে পেয়ারা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

কোনটা বেশি কাজে আসে :  পুষ্টিবিদদের মতে, যে কোনও ফলই ইমিউনিটি বাড়াতে পারে। ঠিক সেভাবেই পেয়ারা এবং আপেল খেলেও বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। এই দুই ফলই স্বাস্থ্যগুণে ভরপুর। তবে এই দুইয়ের মধ্যে প্রতিযোগিতা করলে, দামি আপেলকে টেক্কা দিতে পারে পেয়ারা। কারণ, আপেলের তুলনায় পেয়ারাতে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটিমিন ই বেশি পরিমাণে রয়েছে।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ