Loading live market data...
Loading active stocks...
Connecting...

আপনি কি মানসিক চাপে জর্জরিত? কীভাবে পরিত্রাণ পাবেন জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : কোনও কারণ ছাড়াই উদ্বিগ্ন হচ্ছেন?  একটি বিষয় নিয়ে বেশি ভাবছেন? রাতে ঘুম কমে যাচ্ছে? বিষয়টি ছোট মনে হলেও আদৌ তা নয়। ব্যস্ততম জীবনে কাজের চাপ মনের ওপরে প্রভাব ফেলে। শরীরের থেকে বেশি অস্থির হয়ে ওঠে মন। মনে করা হয়ে থাকে কোনও ব্যক্তি যদি চিন্তা-ভাবনাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে ভয়, উদ্বেগের সৃষ্টি হয়। মানসিকভাবে জর্জরিত হওয়ার কিছু লক্ষণ রয়েছে। 

অনেক সময় ছোটখাটো বিষয়ে ভাবনা চিন্তা চলতে থাকে। একসময় সেটা বড় আকার ধারণ করে। কর্মক্ষেত্রে কোনও সমস্যা হলে, ঘণ্টার পর ঘণ্টা ধরে সেটা নিয়ে ভাবনা চিন্তা করেন অনেকে। দুশ্চিন্তা করে অনেকে মানসিক শান্তি হারিয়ে ফেলেন। এটা মনকে ক্লান্ত করে তোলে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুর্বল করে দেয়।

সব বিষয়কে যদি নেতিবাচকভাবে ধরা হয়, তাহলে শরীরে খারাপ প্রভাব পড়ে। এরফলে ভাল সুযোগ নষ্ট হয়। সব জায়গায় বিপদ দেখতে পাওয়া যায়। এই নেতিবাচক ভাবনা আত্মবিশ্বাসকে হারিয়ে দেয়। এর ফলে ছোটখাটো সিদ্ধান্ত নিতেও অনেকে ভয় পান। কীভাবে কাজ শুরু করবেন, কতটা এগোলে লাভ হবে, সবটা নিয়েই চিন্তাভাবনা চলে। এতেই ভুল করার সম্ভাবনা থাকে। সময়ের সঙ্গে সঙ্গে এই ভয় বাড়তে থাকে এবং আমরা প্রায়শই সুযোগ হারিয়ে ফেলি।

অনেক সময়ে অনেকে অতীতের ভুল নিয়ে পরে থাকেন। বার বার মাথায় ঘুরতে থাকে আগের করা ভুলগুলো। নিজেকেই দোষ দিতে থাকেন তাঁরা। এটা বর্তমানের পাশাপাশি ভবিষ্যতকেও নষ্ট করে। অতীত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ।

অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন অনেকে। সবসময় নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া উচিৎ। অন্য কারও কথায় প্রভাবিত না হয়ে নিজের কাজ নিজেকেই করতে হবে। নাহলে স্বাধীনতা হারাতে হবে। আত্মবিশ্বাসও কমিয়ে দিতে পারে।

এই সকল লক্ষণগুলো কখনও দেখা দিলে, তা উপেক্ষা করা উচিৎ নয়। এই লক্ষণগুলোর প্রভাব ধীরে ধীরে গভীর হতে থাকে। যদি এই লক্ষণগুলো দেখা যায়, তাহলে সময়মতো নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে। নিজের ওপরে আস্থা রাখতে কোনও কিছুকে ব্যক্তিগতভাবে নেওয়া বন্ধ করতে হবে।

প্রযুক্তি দুনিয়ায় বড় পরিবর্তন,  Amazon এর জন্য OpenAI-এ ঝুঁকেছিল মাইক্রোসফট

জানেন কি অফিসের চাপ কমাতে এখন সবাই ভরসা রাখছেন এই ৫ AI Tool-এর উপর!

সারাদিনের কোন অভ্যাসগুলো চুপিসাড়ে বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি, জানেন?

দার্জিলিং থেকে জিরো ভ্যালি! গ্রীষ্মের ছুটিতে ঘুরে আসুন ভারতের দশটি পাহাড়ি এলাকা

টাকার অভাব কাটাতে চান? চাণক্যের এই ৫ গোপন নীতিই বদলে দিতে পারে জীবন

আজকের রাশিফল: রাস্তায় চরম বিপদ, বজরংবলীর পুজো দিয়ে বাড়ি থেকে বের হন…

মমতার নিরাপত্তায় কোনও খামতি নয়, কলকাতা পুলিশকে কড়া বার্তা শুভেন্দুর

শেষ পর্যন্ত লড়ে শ্রেয়সের পঞ্জাবকে তিন উইকেটে হারাল অক্ষরের দিল্লি

‘আমদানি করা পণ্যের ব্যবহার কমান, অনলাইন ক্লাস ফিরুক স্কুল-কলেজে,’ দেশবাসীকে বার্তা মোদির

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

আপনি কি মানসিক চাপে জর্জরিত? কীভাবে পরিত্রাণ পাবেন জানুন

‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল