খাবার পরেই চা খাওয়ার অভ্যাস? ডেকে আনছেন চরম বিপদ

Share:

নিজস্ব প্রতিনিধি : সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাদিনের ক্লান্তি দূর করতে এককাপ চা পেলে মন্দ হয়না। প্রতিদিনের ব্যস্ততা, স্ট্রেস দূর করতে একটু এনার্জি পাওয়ার জন্য চায়ের ওপরে অনেকেই ভরসা করেন। কিন্তু এখানেই শরীরে তৈরি হচ্ছে বিপত্তি।

এক কাপ ধোঁয়া ওঠা চায় চুমুক দিয়ে ফুরফুরে অনুভূতি হলেও সেটা শরীরের ক্ষেত্রে খুব একটা সুবিধার হয়না। অনেকেই খাবার পর এক কাপ খান। এটাই তাঁদের অভ্যাস। এক কাপ চা খেলেই তৃপ্তি পান। বিশেষ করে দুপুর বা রাতের বেলা খাওয়ার পর অনেকেই এক কাপ চা খাওয়ার অভ্যাস করেন। এটা শরীরের ক্ষতি করে। শরীরে পুষ্টি জোগাতে যে খাবার খাচ্ছেন তা নষ্ট করে দেয় এই অভ্যাস। চায়ের মধ্যে থাকা ট্যানিন এবং পলিফেনল জাতীয় যৌগ উদ্ভিজ্জ উৎসের আয়রনের সঙ্গে যুক্ত হয়ে শরীরের ক্ষতি করে।

অনেকেই আয়রনের ঘাটতির জন্য অ্যানিমিয়ায় ভোগেন। তাদের জন্য এই চা খাওয়ার অভ্যাস অত্যন্ত ক্ষতিকারক। বিশেষ করে গর্ভবতী নারী, কিশোর কিশোরী এবং যারা নিরামিষ খান তাদের জন্য খাওয়ার পর চায়ের অভ্যাস করা অত্যন্ত ক্ষতিকারক।

জানা গিয়েছে ব্ল্যাক টি এবং গ্রিন টি তে ট্যানিনের মাত্রা বেশি থাকে। এটি বেশি পরিমাণে আয়রন শোধন করতে বাধা দেয়। তবে অনেকে মশলা চা খান। দারচিনি আদা লবঙ্গ ইত্যাদি থাকায় হজমে সাহায্য করে। কিন্তু আয়রনের শোষন পুরোপুরি আটকাতে পারেনা। আবার সন্ধ্যার পর একাধিকবার চা খাওয়ার অভ্যাস খুব খারাপ। এই অভ্যাসের কারণে ঘুমের সমস্যা দেখা দিতে পারে।

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক