কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে সাত পাক! ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য তৈরি সরকারি ২০টি রিসর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও সাদা মেঘে মোড়া পাহাড়, কখনও নীল ঢেউয়ের স্রোতের আওয়াজ! স্বপ্নের বিয়েটা যদি প্রকৃতির কোলে হয়? এতদিন সেই স্বপ্ন অনেকের কাছেই ছিল সাধ্যের বাইরে। এবার সেই কল্পনাকে বাস্তবে নামাতে এগিয়ে এল রাজ্য। কম খরচে, রাজকীয় আবহে, একেবারে ‘বাজেট-ফ্রেন্ডলি ডেস্টিনেশন ওয়েডিং’। পাহাড়, সমুদ্র কিংবা অরণ্যের গভীরে অবস্থিত সরকারি রিসর্ট ও হোটেলকে বিয়েবাড়ির উপযোগী করে তুলতে চলেছে পর্যটন দপ্তর। লক্ষ্য-স্বল্প খরচে স্বপ্নের বিয়ে।

প্রাথমিকভাবে ২০টি সরকারি রিসর্টকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা হয়েছে। চলতি বছরের পুজোর পরেই প্রথম ধাপে অন্তত ১০টি রিসর্ট চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সমীক্ষার কাজ শুরু হয়েছে, যা দু’মাসের মধ্যে শেষ হবে। তার পর পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে-আধুনিক ব্যাঙ্কোয়েট হল, নবদম্পতির জন্য বিশেষ হানিমুন স্যুট এবং সংস্কার করা আরামদায়ক কক্ষ থাকবে এই প্যাকেজে।

আরও পড়ুন: কম খরচে পাহাড়-ঝরনা-সবুজ! এই জায়গাটা জানলে প্ল্যান বদলাবেন আপনিও

দার্জিলিং-কালিম্পং-কার্শিয়াংয়ের পাহাড়ি সৌন্দর্য, দিঘার সমুদ্রতট, ঝাড়গ্রামের জঙ্গলমহল বা পুরুলিয়ার রুক্ষ প্রকৃতি-সব মিলিয়ে এই ডেস্টিনেশন ওয়েডিং প্যাকেজে বিপুল সম্ভাবনা দেখছে রাজ্য। যেহেতু বিয়ের পরিকল্পনা আগেভাগেই করা হয়, তাই শিগগিরই সম্ভাব্য রিসর্টের তালিকা প্রকাশ করে বুকিং শুরু হবে।

রূপকথার বিয়ে এতদিন বড়লোকের বিলাস ছিল। এবার সরকারি উদ্যোগে সেই স্বপ্ন পৌঁছবে সাধারণ মানুষের দোরগোড়ায়। পাহাড়ের পাইনবন হোক বা ঢেউয়ের তালে তালে বালুকাবেলা এই শীতের বিয়ের মরশুমেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে নতুন অধ্যায়। পাশাপাশি বাড়ানো হচ্ছে অ্যাডভেঞ্চার টুরিজমও-হালকা ট্রেকিং, হাইকিং কিংবা হট এয়ার বেলুন রাইডের মতো অভিজ্ঞতায় ভর করে। রাজ্যের লক্ষ্য, বিয়ে আর ভ্রমণ-দুটোকেই এক সুতোয় বেঁধে নতুন পর্যটন সম্ভাবনা তৈরি করা।

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?